Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে টেট বাতিলের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল হারানো বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের হুমকির ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হুমকি ও গালিগালাজের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় সময়ের আলো ও এনটিভির প্রতিনিধিদের গালিগালাজ ও মারধরের হুমকি দেন হৃদয়। অভিযোগ রয়েছে, ওই সময়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকা সত্ত্বেও হস্তক্ষেপ করেননি।

সাংবাদিকরা এই ঘটনার প্রতিবাদে ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং বলেন, “যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব।”

মানববন্ধনের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে ছাত্রদলের সভাপতি রাকিভুল ইসলাম রাকিভ ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির একটি নির্দেশনা প্রদান করেন। নির্দেশনায় জাহিদুল ইসলাম হৃদয়কে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিয়ে কারণ দর্শানোর কথা বলা হয়। নোটিশে বলা হয়েছে, “সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে হবে। না দিলে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে, জাহিদুল ইসলাম হৃদয়ের ছাত্রত্ব নিয়েও বিতর্ক উঠেছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র হলেও তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘বিশেষ বিবেচনায়’ স্নাতকোত্তরে ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। লিখিত অভিযোগ সত্ত্বেও প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরা চালুর দাবি দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ
Tag :
জনপ্রিয় নিউজ

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের হুমকির ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সময়: ১২:৩৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হুমকি ও গালিগালাজের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় সময়ের আলো ও এনটিভির প্রতিনিধিদের গালিগালাজ ও মারধরের হুমকি দেন হৃদয়। অভিযোগ রয়েছে, ওই সময়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকা সত্ত্বেও হস্তক্ষেপ করেননি।

সাংবাদিকরা এই ঘটনার প্রতিবাদে ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং বলেন, “যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব।”

মানববন্ধনের কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে ছাত্রদলের সভাপতি রাকিভুল ইসলাম রাকিভ ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির একটি নির্দেশনা প্রদান করেন। নির্দেশনায় জাহিদুল ইসলাম হৃদয়কে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিয়ে কারণ দর্শানোর কথা বলা হয়। নোটিশে বলা হয়েছে, “সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে হবে। না দিলে একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে, জাহিদুল ইসলাম হৃদয়ের ছাত্রত্ব নিয়েও বিতর্ক উঠেছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র হলেও তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘বিশেষ বিবেচনায়’ স্নাতকোত্তরে ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। লিখিত অভিযোগ সত্ত্বেও প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

আরও পড়ুনঃ  গাইবান্ধার সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক