Dhaka ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার” নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা পাওয়া যায়নি: মিয়া গোলাম পরওয়ার সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার, নেওয়া হবে ২ লাখ শ্রমিক এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে তথ্য সংশোধনের সুযোগ, নতুন আবেদনের সময় ১২-১৩ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের নেপালে বন্যায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭৩৪; নিখোঁজ প্রায় আড়াই হাজার ৬১ দিনের গুমের স্মৃতি, বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী গুমের বিচার নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়ের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গুমের স্বজনদের অপেক্ষার অবসান চান শফিকুর রহমান, দাবি নিরপেক্ষ তদন্তের
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে

  • Reporter Name
  • সময়: ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৬২ Time View

এম. এস. শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার:

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। বিভিন্ন ধর্মীয় বর্ণনা অনুযায়ী এ দিনে মহান আল্লাহতায়ালা আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেন।

হযরত আদম (আ.)-এর সৃষ্টি, তার তওবা কবুল, হযরত নূহ (আ.)-এর নৌকার নিরাপদে অবতরণ, হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং হযরত মুসা (আ.)-এর নেতৃত্বে বনি ইসরাইলের মুক্তির মতো ঐতিহাসিক ঘটনাও এ দিনের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ রয়েছে।

এছাড়া ইসলামের ইতিহাসের অন্যতম শোকাবহ ঘটনা কারবালার মর্মান্তিক ট্র্যাজেডিও সংঘটিত হয়েছিল ১০ মহররমে। এ দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও অনুসারীরা শহীদ হন।

ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র আশুরা বিশেষ মর্যাদার অধিকারী। বাংলাদেশেও দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালন করা হবে।

আরও পড়ুনঃ  রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার”

২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে

সময়: ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

এম. এস. শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার:

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। বিভিন্ন ধর্মীয় বর্ণনা অনুযায়ী এ দিনে মহান আল্লাহতায়ালা আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেন।

হযরত আদম (আ.)-এর সৃষ্টি, তার তওবা কবুল, হযরত নূহ (আ.)-এর নৌকার নিরাপদে অবতরণ, হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং হযরত মুসা (আ.)-এর নেতৃত্বে বনি ইসরাইলের মুক্তির মতো ঐতিহাসিক ঘটনাও এ দিনের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ রয়েছে।

এছাড়া ইসলামের ইতিহাসের অন্যতম শোকাবহ ঘটনা কারবালার মর্মান্তিক ট্র্যাজেডিও সংঘটিত হয়েছিল ১০ মহররমে। এ দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও অনুসারীরা শহীদ হন।

ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র আশুরা বিশেষ মর্যাদার অধিকারী। বাংলাদেশেও দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে পালন করা হবে।

আরও পড়ুনঃ  চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম