Dhaka ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার দায়ে ইউএনও’র নিকট লিখিত  অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১২:১৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১৪১ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আকুল মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে সরকারী শতবর্ষের পুরনো গাছ কেটে অন্যত্র বিক্রির গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ এঘটনায় উক্ত ওয়ার্ডের গালিমপুর গ্রামের সচেতন নাগরিক বৃন্দ গতকাল (২১ মে) ২০২৬ ইং তারিখে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এলাকাবাসী গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷

অভিযোগে উল্লেখ যে, দীঘলবাক ইউনিয়নের ৫নংওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও তার লোকজন কর্তৃক গালিমপুর গ্রামে গত ১৯ মে ২০২৬ইং তারিখে উক্ত ইউপি সদস্য মোঃ আকুল মিয়ার নেতৃত্বে ও তার সহযোগীদের নিয়ে সরকারী অনুমতি বা টেন্ডার ছাড়াই গ্রামের মকলিছ মিয়ার বাড়ীর পশ্চিম পার্শ্বের রাস্তার শতবর্ষী মহামূল্যবান বিরাল বড় একটি জারুল গাছ প্রভাব বিস্তার করে নির্বিচারে কেটে একই গ্রামের মহারাজ মিয়ার কাছে বিক্রয় করেন৷

এ ব্যাপারে গ্রামবাসী বলেন, গাছটির অনুমান মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে৷

এ ঘটনার খবর পেয়ে গ্রামবাসী কাটা গাছের খন্ডগুলো পঞ্চায়েতের মাধ্যমে গালিমপুর গ্রামের আঙ্গুর মিয়ার বাড়ীতে হেফাজতে রাখা হয়৷ গাছটি কাটার ফলে সরকারী সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করার চেষ্টা করেছেন অভিযুক্ত ইউপি সদস্য৷ এনিয়ে গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ তাই সরকারী সম্পদ রক্ষা ও জনস্বার্থে অতি জরুরিভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী৷

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন এঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷

আরও পড়ুনঃ  হালদা নদীর মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

নবীগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার দায়ে ইউএনও’র নিকট লিখিত  অভিযোগ

সময়: ১২:১৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আকুল মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে সরকারী শতবর্ষের পুরনো গাছ কেটে অন্যত্র বিক্রির গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ এঘটনায় উক্ত ওয়ার্ডের গালিমপুর গ্রামের সচেতন নাগরিক বৃন্দ গতকাল (২১ মে) ২০২৬ ইং তারিখে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এলাকাবাসী গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷

অভিযোগে উল্লেখ যে, দীঘলবাক ইউনিয়নের ৫নংওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও তার লোকজন কর্তৃক গালিমপুর গ্রামে গত ১৯ মে ২০২৬ইং তারিখে উক্ত ইউপি সদস্য মোঃ আকুল মিয়ার নেতৃত্বে ও তার সহযোগীদের নিয়ে সরকারী অনুমতি বা টেন্ডার ছাড়াই গ্রামের মকলিছ মিয়ার বাড়ীর পশ্চিম পার্শ্বের রাস্তার শতবর্ষী মহামূল্যবান বিরাল বড় একটি জারুল গাছ প্রভাব বিস্তার করে নির্বিচারে কেটে একই গ্রামের মহারাজ মিয়ার কাছে বিক্রয় করেন৷

এ ব্যাপারে গ্রামবাসী বলেন, গাছটির অনুমান মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে৷

এ ঘটনার খবর পেয়ে গ্রামবাসী কাটা গাছের খন্ডগুলো পঞ্চায়েতের মাধ্যমে গালিমপুর গ্রামের আঙ্গুর মিয়ার বাড়ীতে হেফাজতে রাখা হয়৷ গাছটি কাটার ফলে সরকারী সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করার চেষ্টা করেছেন অভিযুক্ত ইউপি সদস্য৷ এনিয়ে গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ তাই সরকারী সম্পদ রক্ষা ও জনস্বার্থে অতি জরুরিভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী৷

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন এঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি লিখিত অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷

আরও পড়ুনঃ  রিকশা চালিয়ে সন্তানকে লেখাপড়া করান মজিদ