Dhaka ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্যকে বিশেষ সম্মাননা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার সংবাদ সম্মেলন ডিমলায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, হেলমেটহীন চালকদের ৩ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ; কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

  • Reporter Name
  • সময়: ০৯:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ Time View

সঞ্জয় শীল,
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে জিপিএ-৫ অর্জনকারী ও সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে অভিনন্দনপত্র ও মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।

এ বছর এসএসসি পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকারী শারমিন সুলতানা চৈতীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী জান্নাতুল মাওয়াকে ৭ হাজার টাকা এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী কাজী তাসনিয়া ইবনান নিধি ও মুনতাহা মেহজাবিনকে ৫ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীরা সবাই নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

অনুষ্ঠানে ভালো ফলাফলের জন্য নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগমকে ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি, নবীনগর শাখার ব্যবস্থাপক আশ্রাফুল হক।

প্রধান অতিথি ছিলেন নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন এবং নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিনুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জামাল হোসেন পান্না।

স্বাগত বক্তব্য দেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক ও কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিন্টু মিয়া।

আরও পড়ুনঃ  ‎সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ভালো ফলাফল নয়, ভবিষ্যতে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

কৃতী শিক্ষার্থীরা এমন সম্মাননা ও মেধাবৃত্তি পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন ও উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

Tag :
জনপ্রিয় নিউজ

হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে

নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

সময়: ০৯:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

সঞ্জয় শীল,
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে জিপিএ-৫ অর্জনকারী ও সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে অভিনন্দনপত্র ও মেধাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।

এ বছর এসএসসি পরীক্ষায় নবীনগর উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকারী শারমিন সুলতানা চৈতীকে ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী জান্নাতুল মাওয়াকে ৭ হাজার টাকা এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী কাজী তাসনিয়া ইবনান নিধি ও মুনতাহা মেহজাবিনকে ৫ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীরা সবাই নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

অনুষ্ঠানে ভালো ফলাফলের জন্য নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগমকে ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি ও জনতা ব্যাংক পিএলসি, নবীনগর শাখার ব্যবস্থাপক আশ্রাফুল হক।

প্রধান অতিথি ছিলেন নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ কাওসার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন এবং নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিনুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জামাল হোসেন পান্না।

স্বাগত বক্তব্য দেন মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক ও কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিন্টু মিয়া।

আরও পড়ুনঃ  হরিণাকুন্ডুতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন