Dhaka ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন

  • Reporter Name
  • সময়: ১০:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫৪ Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা মোছা. মালা আক্তার। স্বামীহারা এই নারী তাঁর একমাত্র প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। চা বিক্রিই তাঁর ও সন্তানের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

সম্প্রতি জীবিকার প্রধান উপকরণ চায়ের কেটলিটি নষ্ট হয়ে যাওয়ায় চা বিক্রি বন্ধ হওয়ার উপক্রম হয়। অসহায় অবস্থায় তিনি নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট একটি কেটলি ক্রয়ের জন্য আর্থিক সহায়তার আবেদন জানান।

তাঁর আবেদনের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে জেলা প্রশাসক একটি নতুন কেটলি ক্রয়ের জন্য নগদ ৩,০০০/- (তিন হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তাঁর একমাত্র প্রতিবন্ধী সন্তানের জন্য এক ব্যাগ শুকনো খাবারেরও ব্যবস্থা করেন।

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে মালা আক্তারের জীবিকার পথ আবারও সচল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁর বেঁচে থাকার অবলম্বনকে শক্তিশালী করার এই উদ্যোগ মানবিক, জনবান্ধব ও দায়িত্বশীল প্রশাসনের এক অনন্য দৃষ্টান্ত।

মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানোই হোক জনসেবার মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন

সময়: ১০:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬