Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে এনআরডিএ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি নরসিংদীর শিবপুরে প্রধান শিক্ষক আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় সার নিয়ে ভুল বোঝাবুঝির অবসান, এসি ল্যান্ডের হস্তক্ষেপে মালিকের কাছে ফেরত কালিগঞ্জে জিয়া পরিষদের ৫১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী রংপুর থেকে গ্রেফতার, ওসির প্রেস ব্রিফিং যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীর শিবপুরে প্রধান শিক্ষক আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৭:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১২ Time View

মোঃ কামাল হোসেন,
প্রধান জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের ভাড়াটিয়া বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর (বাদল)-এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিবপুরবাসী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকরা।

রবিবার (২৮ জুন, ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের মামলা শিক্ষা অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা আরও বলেন, শিক্ষক জীবনের শেষ প্রান্তে একজন সম্মানিত শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং দ্রুত হয়রানিমূলক মামলা থেকে তাঁকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষকের প্রতি সংহতি প্রকাশ করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পূর্ব থেকেই মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

আরও পড়ুনঃ  কাউখালীতে ভোক্তা অধিকার ও কৃষি বিভাগের যৌথ অভিযান: ১০ হাজার টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় নিউজ

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

নরসিংদীর শিবপুরে প্রধান শিক্ষক আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সময়: ০৭:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মোঃ কামাল হোসেন,
প্রধান জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের ভাড়াটিয়া বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর (বাদল)-এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিবপুরবাসী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকরা।

রবিবার (২৮ জুন, ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের মামলা শিক্ষা অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা আরও বলেন, শিক্ষক জীবনের শেষ প্রান্তে একজন সম্মানিত শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং দ্রুত হয়রানিমূলক মামলা থেকে তাঁকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষকের প্রতি সংহতি প্রকাশ করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পূর্ব থেকেই মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা