Dhaka ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল

  • Reporter Name
  • সময়: ০৯:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৭ Time View

নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা’র নেতৃত্বে আইন কলেজের পক্ষ থেকে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় দলীয়দের নেতৃত্বের সাথে মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনযাপন ও মানুষের প্রতি তার ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা ইভা বলেন, আল্লাহ যেন আমাদের শ্রদ্ধেয় জিয়াউর রহমান এবং শ্রদ্ধেয় আমাদের জননী খালেদা জিয়াকে বেহেশত নাজিল করেন। আমিন। আমাদের জননী, বাংলাদেশ জননী বেগম খালেদা জিয়ার মায়ের মতো স্নেহ, মমতা, মানুষের প্রতি আন্তরিকতা, দয়া ও মায়া তাকে মুগ্ধ করে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবনযাপন তাকে মুগ্ধ করেছে। জিয়াউর রহমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, মানুষকে নামাজের পরামর্শ দিতেন এবং সঙ্গে করে নামাজে নিয়ে যেতেন। তারেক রহমানকে শাসন করা এবং তাকে মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার বিষয়গুলোও তাকে মুগ্ধ করে।

ফাতেমা আক্তার মাহমুদা ইভা আরও বলেন, জিয়াউর রহমান কখনো বিলাসী জীবনযাপন করেননি। তিনি সাধারণভাবে চলাফেরা ও জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। এমনকি তার স্ত্রী বেগম খালেদা জিয়াকেও সাধারণভাবে জীবনযাপন ও সংসার করার শিক্ষা দিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার তেমন কোনো চাহিদা কখনো ছিল না। পোশাক-আশাক, গয়না-গাটি কিংবা খাবার-দাবার—কোনো কিছুতেই অতিরিক্ত চাহিদা ছিল না। জিয়াউর রহমান তার দুই সন্তানকেও সেভাবেই জীবনের শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, এই বিষয়গুলো জনসাধারণের মাঝে ধারণ করা উচিত। প্রত্যেক পরিবারের উচিত তাদের সন্তানদের সেভাবে গড়ে তোলা, যাতে তারা মানুষের প্রতি আন্তরিক হয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

ফাতেমা আক্তার মাহমুদা ইভা বলেন, নিজের খাওয়া, নিজের ভালো-মন্দ দেখা এবং নিজের প্রয়োজন পূরণ করার চেয়ে অন্যের উপকার করা, তার পাশে থাকা, তার ভালো-মন্দ দেখা এবং সুখে-দুঃখে ভাগ করে নেওয়াই হওয়া উচিত মানুষের জীবনের চলার পথ।

তিনি বলেন, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষের বিপদে-আপদে পাশে থাকবে এবং মানুষের ভালো-মন্দ দেখবে—এটাই মানুষের কর্তব্য। একজন মানুষ যদি আরেকজন মানুষের পাশে না থাকে, তার ভালো-মন্দ না দেখে, তাহলে সে প্রকৃত অর্থে মানুষের পরিচয় দেয় না, মনুষ্যত্বের পরিচয়ও দেয় না।

তিনি আরও বলেন, একজন মানুষ যখন আরেকজন মানুষকে বুঝবে, বিপদে ছুটে আসবে, ভালো-মন্দ দেখবে এবং তার সঙ্গে সুখে-দুঃখে ভাগ করে নেবে, তখনই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পাবে।

সবার সঙ্গে আন্তরিকতা দেখানো, মানুষের প্রতি ভালোবাসা রাখা এবং সততার সঙ্গে জীবনযাপন করাই মানুষের পরিচয় ও মানুষের ধর্ম বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মানুষের প্রতি ভালোবাসা, সহযোগিতা ও পাশে থাকার বিষয়টি ইসলামেরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বলে উল্লেখ করেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানুষের পাশে থাকার চেতনা ধারণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল

সময়: ০৯:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা’র নেতৃত্বে আইন কলেজের পক্ষ থেকে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় দলীয়দের নেতৃত্বের সাথে মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনযাপন ও মানুষের প্রতি তার ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা ইভা বলেন, আল্লাহ যেন আমাদের শ্রদ্ধেয় জিয়াউর রহমান এবং শ্রদ্ধেয় আমাদের জননী খালেদা জিয়াকে বেহেশত নাজিল করেন। আমিন। আমাদের জননী, বাংলাদেশ জননী বেগম খালেদা জিয়ার মায়ের মতো স্নেহ, মমতা, মানুষের প্রতি আন্তরিকতা, দয়া ও মায়া তাকে মুগ্ধ করে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবনযাপন তাকে মুগ্ধ করেছে। জিয়াউর রহমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, মানুষকে নামাজের পরামর্শ দিতেন এবং সঙ্গে করে নামাজে নিয়ে যেতেন। তারেক রহমানকে শাসন করা এবং তাকে মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দেওয়ার বিষয়গুলোও তাকে মুগ্ধ করে।

ফাতেমা আক্তার মাহমুদা ইভা আরও বলেন, জিয়াউর রহমান কখনো বিলাসী জীবনযাপন করেননি। তিনি সাধারণভাবে চলাফেরা ও জীবনযাপনের শিক্ষা দিয়েছেন। এমনকি তার স্ত্রী বেগম খালেদা জিয়াকেও সাধারণভাবে জীবনযাপন ও সংসার করার শিক্ষা দিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার তেমন কোনো চাহিদা কখনো ছিল না। পোশাক-আশাক, গয়না-গাটি কিংবা খাবার-দাবার—কোনো কিছুতেই অতিরিক্ত চাহিদা ছিল না। জিয়াউর রহমান তার দুই সন্তানকেও সেভাবেই জীবনের শিক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, এই বিষয়গুলো জনসাধারণের মাঝে ধারণ করা উচিত। প্রত্যেক পরিবারের উচিত তাদের সন্তানদের সেভাবে গড়ে তোলা, যাতে তারা মানুষের প্রতি আন্তরিক হয়।

আরও পড়ুনঃ  কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর