হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার বলদিয়াঘাট এলাকায় পুনর্ভবা নদী থেকে নিখোঁজের তিন দিন পর জুলহাস (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত ২১ মে দাদার সঙ্গে পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় শিশু জুলহাস। নিখোঁজের পর স্থানীয় গ্রামবাসী ও ডুবুরিদল তাকে উদ্ধারে ব্যাপক চেষ্টা চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান করেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়।
রবিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর শোক ও সহানুভূতির সৃষ্টি হয়েছে।
Reporter Name 





















