মোহাম্মাদ হেদায়েতুল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের ছয় ইউনিয়নের পেশাদার সাংবাদিকদের সংগঠন নূরনগর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মরহুম আশরাফুল আফসারের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নূরনগর প্রেসক্লাব কার্যালয়ে এ শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নূরনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কক্সবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর অস্থায়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাবিবুল্লাহ সরকার, মিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শাহীন, নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব মাস্টার এবং মিরপুরের বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে নূরনগর প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে সাংবাদিক হেবজুল বাহার, সাংবাদিক মাছুম মির্জা, সাংবাদিক ও শিক্ষক খাইরুল এনাম, সাংবাদিক রুবেল ভূঁইয়া, সাংবাদিক আব্দুল হাদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা মরহুম আশরাফুল আফসারের কর্মময় জীবন, দায়িত্বশীলতা, সততা ও সমাজের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজ এলাকার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন। তাঁর মৃত্যু পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে মরহুম আশরাফুল আফসারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা জোবায়ের আহাম্মেদ, খতিব, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় জামে মসজিদ।
দোয়া ও মোনাজাতে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
Reporter Name 












