সাংবাদিক মোশাররফ হোসেন জসিম পাঠান, নেত্রকোনা
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মৃত হাজী ইনতাজ আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. হুমাউন কবীর ইদ্রিছ ঘাগড়া ইউনিয়নবাসীর সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
ইতোমধ্যে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা করছেন। তিনি সত্যনিষ্ঠ, সমাজসেবক, জনদরদী ও গরিবের বন্ধু হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত।
তিনি ছাত্রজীবন থেকেই জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আদর্শে বিশ্বাসী। এছাড়া তিনি উপজেলা বিএনপির জননেতা ও আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কাপাসিয়া বাজার ও বাজার জামে মসজিদ এবং সোনাই কান্দা মাদ্রাসা ও জামে মসজিদের উপদেষ্টা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এসব সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকাবাসীর মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
বর্তমানে তিনি ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর কাছে অঙ্গীকারবদ্ধ।
Reporter Name 



























