Dhaka ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল

  • Reporter Name
  • সময়: ১১:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ৯টায় মিছিলটি চাঁদপুর শহরের বাইতুল আমীন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়্যারলেস মুন্সি বাড়ি ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এসে শেষ হয়।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিলে স্লোগান, নাতে রাসুল, কাসিদা ও তাকবীরে মুখরিত হয়ে ওঠে পুরো চাঁদপুর শহর। এ সময় অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর—আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত—মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)’, ‘প্রিয় নবীর জন্মদিন—আজকের মোদের খুশির দিন’, ‘বিশ্বের দেশে দেশে—মিলাদুন্নবী পালন করে’, ‘বাংলাদেশের জন্ম থেকে—মিলাদুন্নবী পালন করে’, ‘সুন্নত তরিকা—কায়েম হোক, কায়েম হোক’, ‘বিদআত তরিকা—ধ্বংস হোক, ধ্বংস হোক’, ‘বাংলাদেশ—জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ—জিন্দাবাদ, জিন্দাবাদ’ এবং ‘ছারছীনা দরবার শরীফ—জিন্দাবাদ, জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের সমাপনীতে বক্তব্য রাখেন ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন জমইয়াতে হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার।

ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মোঃ নোমান ছালেহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মুফতি মোঃ জিয়া উদ্দিন খন্দকার, সংগঠনের সাবেক জেলা আহ্বায়ক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ শাহ্ কাওছার আহমদ, মাওঃ মোঃ মজিবুর রহমান গাজী, মাওঃ মোঃ আবু বকর সিদ্দিক, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক আবু জাফর মোঃ আবু বকর, জেলা সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, চাঁদপুর শহর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ সিয়াম পাটওয়ারী, ছাত্র নেতা মোঃ ইব্রাহীম পাটওয়ারী, মোঃ আবুল খায়ের, মোঃ আবদুর রহমান, মোঃ ইয়াছিন আরাফাত, হাফেজ মোঃ শামীম আহমদ প্রমুখ।

আরও পড়ুনঃ  আর, এম, পির বিশেষ চেকপোস্ট

পরে চাঁদপুর পৌরসভার মির্জাপুর এলাকায় অবস্থিত ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে মিলাদ, কিয়াম ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আনন্দ মিছিলের সমাপ্তি হয়। উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল

সময়: ১১:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকাল ৯টায় মিছিলটি চাঁদপুর শহরের বাইতুল আমীন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়্যারলেস মুন্সি বাড়ি ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে এসে শেষ হয়।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিলে স্লোগান, নাতে রাসুল, কাসিদা ও তাকবীরে মুখরিত হয়ে ওঠে পুরো চাঁদপুর শহর। এ সময় অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর—আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত—মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)’, ‘প্রিয় নবীর জন্মদিন—আজকের মোদের খুশির দিন’, ‘বিশ্বের দেশে দেশে—মিলাদুন্নবী পালন করে’, ‘বাংলাদেশের জন্ম থেকে—মিলাদুন্নবী পালন করে’, ‘সুন্নত তরিকা—কায়েম হোক, কায়েম হোক’, ‘বিদআত তরিকা—ধ্বংস হোক, ধ্বংস হোক’, ‘বাংলাদেশ—জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ—জিন্দাবাদ, জিন্দাবাদ’ এবং ‘ছারছীনা দরবার শরীফ—জিন্দাবাদ, জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের সমাপনীতে বক্তব্য রাখেন ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন জমইয়াতে হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার।

ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি মাওলানা মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মোঃ নোমান ছালেহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মুফতি মোঃ জিয়া উদ্দিন খন্দকার, সংগঠনের সাবেক জেলা আহ্বায়ক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ শাহ্ কাওছার আহমদ, মাওঃ মোঃ মজিবুর রহমান গাজী, মাওঃ মোঃ আবু বকর সিদ্দিক, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক আবু জাফর মোঃ আবু বকর, জেলা সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, চাঁদপুর শহর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মোঃ সিয়াম পাটওয়ারী, ছাত্র নেতা মোঃ ইব্রাহীম পাটওয়ারী, মোঃ আবুল খায়ের, মোঃ আবদুর রহমান, মোঃ ইয়াছিন আরাফাত, হাফেজ মোঃ শামীম আহমদ প্রমুখ।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে শশীদলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা