
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার
ফটো চিত্রে, আপোষ জয়ধর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর বরকতময় জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে এক নিবেদিত জনসেবামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আল নোমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মোঃ দাদন দড়ি সুরুজের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ১৪ নং লালখানবাজারস্থ ওয়াসার মোড়ে সকাল ৯:০০ ঘটিকা থেকে পবিত্র জশনে জুলুসে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ হাজারো সুন্নি জনতার মাঝে নিরবচ্ছিন্নভাবে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
উক্ত পানি বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর, খুলশী থানা এবং ১৪ নং লালখানবাজার ওয়ার্ড বিএনপি সহ এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সরাসরি উপস্থিত থেকে পানি বিতরণে অংশ নেন।
কর্মসূচাকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র সুন্নাহ, সুমহান আদর্শ ও মানবতার শিক্ষার ওপর ভিত্তি করেই আমাদের এই উদ্যোগ। যেকোনো ধর্মীয় উৎসব ও উদযাপনে ধর্মপ্রাণ ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব।”
ঝাঁকঝমকপূর্ণ ও আবেগঘন পরিবেশে জশনে জুলুসে আসা হাজারো মানুষ এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Reporter Name 






















