Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ঃ ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত বাধ্য হল প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খনন করা খালের পাড়ে রোপনকৃত চারা জলমগ্ন চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে বৌলাই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার খুলনার পাইকগাছায় কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পবিপ্রবির ৬ টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৯:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

জহুরুল ইসলাম জুয়েল বাপসনিউজ :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এসএম হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন(২য় পর্যায়)১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি স্হাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।গত ১৭ আগষ্ট ২০২৬ ,সোমবার,সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।স্হাপনা গুলো হলো ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে আবহাওয়া স্টেশন নির্মাণ,৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্রাক নির্মাণ,৪কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র স্হাপন,৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা খামার ভবন নির্মাণ,৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ,১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি কোঠা নির্মাণ।এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় ড. আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক ওবায়েদুল ইসলাম। খবর বাপসনিউজ ।প্রধান অতিথির বক্তব্যে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন আজকের এ আনন্দময় মুহূর্তে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ একযোগে আমরা ৬টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম।একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে মানসম্মত অবকাঠামোর কোন বিকল্প নেই।আজ যে প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করা হলো তা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও বেগবান করবে।তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আরও নতুন নতুন স্হাপনা নির্মাণ করা হবে।তিনি এ প্রকল্পগুলোর সাথে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর,তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, অবকাঠামো তৈরী করলেই দায়িত্ব শেষ হয় না,এ রাষ্ট্রীয় সম্পদগুলোর সঠিক রক্ষণাবেক্ষন এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এবিএম সইফুল ইসলাম,ট্রেজারার প্রফেসর ড.আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর জামাল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু
Tag :
জনপ্রিয় নিউজ

বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ

পবিপ্রবির ৬ টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

সময়: ০৯:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

জহুরুল ইসলাম জুয়েল বাপসনিউজ :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এসএম হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন(২য় পর্যায়)১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি স্হাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।গত ১৭ আগষ্ট ২০২৬ ,সোমবার,সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।স্হাপনা গুলো হলো ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে আবহাওয়া স্টেশন নির্মাণ,৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্রাক নির্মাণ,৪কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র স্হাপন,৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলা খামার ভবন নির্মাণ,৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ,১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়ি কোঠা নির্মাণ।এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় ড. আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক ওবায়েদুল ইসলাম। খবর বাপসনিউজ ।প্রধান অতিথির বক্তব্যে ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন আজকের এ আনন্দময় মুহূর্তে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ একযোগে আমরা ৬টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম।একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে মানসম্মত অবকাঠামোর কোন বিকল্প নেই।আজ যে প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করা হলো তা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও বেগবান করবে।তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আরও নতুন নতুন স্হাপনা নির্মাণ করা হবে।তিনি এ প্রকল্পগুলোর সাথে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর,তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানিয়ে বলেন, অবকাঠামো তৈরী করলেই দায়িত্ব শেষ হয় না,এ রাষ্ট্রীয় সম্পদগুলোর সঠিক রক্ষণাবেক্ষন এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এবিএম সইফুল ইসলাম,ট্রেজারার প্রফেসর ড.আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর জামাল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাপাহারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ