Dhaka ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড সোনাদিয়ায় যৌথ উচ্ছেদ অভিযান, খাস জমি পুনরুদ্ধার মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে তদবীর করতে থানায় এসে বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মী হেফাজতে ময়মনসিংহ তারাকান্দা ঘর নির্মাণ নিয়ে ব্যাপক উত্তেজনা, উভয় পক্ষের থানার অভিযোগ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, অর্থদন্ড দুইজনের কারাদণ্ড গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে লালখান বাজারে বিশাল মানববন্ধন চাঁদপুরের ব্যস্ততম ওয়ারলেস বাজারে নেই পাবলিক টয়লেট, চরম ভোগান্তিতে যাত্রী ও সাধারণ মানুষ পুঠিয়া-দুর্গাপুরে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থানে এমপি- নজরুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিরাপত্তায় ধামইরহাটে ইউনিয়ন পরিষদের প্রাক-বাজেট সভা

  • Reporter Name
  • সময়: ০৮:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১৬ Time View

ধামইরহাট (নওগাঁ) উপজেলা সংবাদদাতা-
নওগাঁর ধামইরহাটে ১নং ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ‘গোফরইমপ্যাক্ট’ কর্মসূচির সহযোগিতায় আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই সভাটি সম্পন্ন হয়।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ সহযোগিতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম বদিউল আলম। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ বদিউল আলম-এর সঞ্চালনায় সভায় আগামী অর্থ বছরের বাজেট পরিকল্পনা ও স্থানীয় উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জলবায়ু সহনশীল উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব

সভায় মূলত জলবায়ু সহনশীল পানি সরবরাহ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত জনগুরুত্বপূর্ণ চাহিদা ও প্রস্তাবনাগুলো সভায় তুলে ধরেন।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায় এবং ইউনিয়ন বাজেটে বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে সভায় বিস্তারিত মতামত বিশ্লেষণ ও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।

উন্মুক্ত বাজেট ও পঞ্চবার্ষিক পরিকল্পনা

সভায় আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ‘উন্মুক্ত বাজেট’ সভা আয়োজনের প্রস্তুতি এবং পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়ের জনগণের চাহিদা অনুযায়ী বাজেটে প্রতিফলন থাকা জরুরি।

এসময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন, মোঃ মিজানুর রহমান উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মোঃ রেজাউল করীম উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মোঃ এনামুল ইসলাম এলজিইডি’র প্রতিনিধি, মোঃ শরিফুল ইসলাম স্বাস্থ্য পরিদর্শক, নাদিরা আক্তার পরিবার পরিকল্পনা সহকারী, গয়না রাণী সরকার ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার (ইএসডিও)।

আরও পড়ুনঃ  ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। একটি সমৃদ্ধ ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

কাউখালীতে দূর্ধর্ষ চোরাই চক্রের সদস্য গ্রেফতার

পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিরাপত্তায় ধামইরহাটে ইউনিয়ন পরিষদের প্রাক-বাজেট সভা

সময়: ০৮:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ধামইরহাট (নওগাঁ) উপজেলা সংবাদদাতা-
নওগাঁর ধামইরহাটে ১নং ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ‘গোফরইমপ্যাক্ট’ কর্মসূচির সহযোগিতায় আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই সভাটি সম্পন্ন হয়।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ সহযোগিতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম বদিউল আলম। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ বদিউল আলম-এর সঞ্চালনায় সভায় আগামী অর্থ বছরের বাজেট পরিকল্পনা ও স্থানীয় উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জলবায়ু সহনশীল উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব

সভায় মূলত জলবায়ু সহনশীল পানি সরবরাহ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত জনগুরুত্বপূর্ণ চাহিদা ও প্রস্তাবনাগুলো সভায় তুলে ধরেন।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায় এবং ইউনিয়ন বাজেটে বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে সভায় বিস্তারিত মতামত বিশ্লেষণ ও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।

উন্মুক্ত বাজেট ও পঞ্চবার্ষিক পরিকল্পনা

সভায় আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ‘উন্মুক্ত বাজেট’ সভা আয়োজনের প্রস্তুতি এবং পরিষদের পঞ্চবার্ষিক পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়ের জনগণের চাহিদা অনুযায়ী বাজেটে প্রতিফলন থাকা জরুরি।

এসময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন, মোঃ মিজানুর রহমান উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মোঃ রেজাউল করীম উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মোঃ এনামুল ইসলাম এলজিইডি’র প্রতিনিধি, মোঃ শরিফুল ইসলাম স্বাস্থ্য পরিদর্শক, নাদিরা আক্তার পরিবার পরিকল্পনা সহকারী, গয়না রাণী সরকার ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার (ইএসডিও)।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে বৃ দ্ধে র গাছ কা-টা-র অ ভি যো গ, আড়াই লাখ টা-কা-র ক্ষতি