Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক

  • Reporter Name
  • সময়: ১২:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ Time View

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা খুলনা প্রতিনিধি -:

খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে নুরজাহানকে আটক করা হয়। এ সময় এক নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি চালিয়ে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী আসমাকেও আটক করা হয়।
থানা পুলিশ জানায়, আটক ওই দুই নারী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় অবস্থিত তাদের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এএসআই আনিচুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ তল্লাশি অভিযান পরিচালনা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।

আরও পড়ুনঃ  শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক

সময়: ১২:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬