Dhaka ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি — এসএম মনিরুল হাসান বাপ্পী

খুলনা (১৩ নভেম্বর)

শেখ মাহতাব হোসেন

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন দক্ষ অভিভাবক এবং ফ্যাসিবাদের লুটপাটের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে দেশের দক্ষিণ উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা। তিনি বলেন সুন্দরবনের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ এবং কৃষি ও মৎস্য সম্পদের অপার সম্ভাবনা থাকা সত্বেও দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত অত্র এলাকা। লুটপাট আর নৈরাজ্যের কারণে কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেনি। তিনি বলেন কখনো উন্নয়নের কথা বলে আবার কখনো ধর্মকে ব্যবহার করে এখানকার সহজ সরল মানুষের সাথে বারবার প্রতারণা করা হয়েছে। মানুষ আর প্রতারিত হতে চাই না। সবাই চাই দৃশ্যমান উন্নয়ন। তিনি ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে পাইকগাছা জিরোপয়েন্টস্থ কার্যালয়ে খুলনা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আওতাধীন পাইকগাছা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং যাত্রী সেবার মান বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি একটি সুশৃঙ্খল ও আধুনিক বাস টার্মিনাল। এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বাস টার্মিনাল নির্মাণ জরুরি উল্লেখ করে বাপ্পী বলেন টার্মিনাল না থাকায় এখানকার বেশিরভাগ বাস সড়কের উপর রাখা হয়, আর এ কারণে চরম জন দুর্ভোগ সৃষ্টি হয়। মানুষ এটা থেকে পরিত্রাণ চাই। তিনি জমি সংক্রান্ত জটিলতা নিরসন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখা সহ যাত্রী সেবা নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বর্তমান টার্মিনাল সংকটের কারণে সৃষ্ট যানজট ও যাত্রীদের ভোগান্তির চিত্র তুলে ধরেন এবং দ্রুত টার্মিনাল নির্মাণের দাবি জানান।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ

অনুষ্ঠানের শুরুতেই বাস মালিক সমিতির পক্ষ থেকে এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ

সমিতির পাইকগাছা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সহ সভাপতি অমরেশ কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, মোস্তফা মোড়ল, বাস মালিক সমিতির সুরঞ্জন চক্রবর্তী, ফজলুর রহমান, আানারুল ইসলাম, কালীদাশ সাধু, শ্রমিক ইউনিয়ন শাখা কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বাবলু গাজী, রুট কমিটির সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শুকুর আলী, চিফ স্টাটার জালাল আহমেদ ও স্টাটার লাচ্ছু।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি — এসএম মনিরুল হাসান বাপ্পী

সময়: ০৭:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬