Dhaka ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট

  • Reporter Name
  • সময়: ১০:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৯৫ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কালাগড় এলাকায় পাহাড়ি ঢলের প্রবল চাপে একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে মহিষখলা-কালাগড় এবং নেত্রকোনার কলমাকান্দাগামী গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, গত ২ আগস্ট দিবাগত রাত ২টার দিকে মহিষখলা সেতুর উত্তর পাশে থাকা কালভার্টটি হঠাৎ ধসে পড়ে। ফলে সড়কের বড় একটি অংশ এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় স্থানীয়রা কাঠের তক্তা দিয়ে অস্থায়ী পারাপারের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটিও খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়েই শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ যাতায়াত করছেন। এখনো পর্যন্ত কালভার্ট মেরামতে কোনো স্থায়ী পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন,
“এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ কালাগড় ও কলমাকান্দা যাতায়াত করেন। কালভার্ট ভেঙে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।”

একই এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান,
“এই সড়কের পাশেই মহিষখলা উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও ব্যাংক রয়েছে। হাজারো শিক্ষার্থী ও অভিভাবক এই পথ ব্যবহার করেন। দ্রুত সংস্কার না করা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এলাকাবাসীর দাবি, মহিষখলা-কালাগড় সড়কটি উত্তর বংশীকুন্ডার কয়েকটি গ্রাম এবং নেত্রকোনার কলমাকান্দার সাথে যোগাযোগের প্রধান মাধ্যম। তাই জনদুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণ এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুনঃ  শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট

সময়: ১০:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কালাগড় এলাকায় পাহাড়ি ঢলের প্রবল চাপে একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে মহিষখলা-কালাগড় এবং নেত্রকোনার কলমাকান্দাগামী গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, গত ২ আগস্ট দিবাগত রাত ২টার দিকে মহিষখলা সেতুর উত্তর পাশে থাকা কালভার্টটি হঠাৎ ধসে পড়ে। ফলে সড়কের বড় একটি অংশ এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় স্থানীয়রা কাঠের তক্তা দিয়ে অস্থায়ী পারাপারের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটিও খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়েই শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ যাতায়াত করছেন। এখনো পর্যন্ত কালভার্ট মেরামতে কোনো স্থায়ী পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় বাসিন্দা বাদশা মিয়া বলেন,
“এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ কালাগড় ও কলমাকান্দা যাতায়াত করেন। কালভার্ট ভেঙে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক।”

একই এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান,
“এই সড়কের পাশেই মহিষখলা উচ্চ বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও ব্যাংক রয়েছে। হাজারো শিক্ষার্থী ও অভিভাবক এই পথ ব্যবহার করেন। দ্রুত সংস্কার না করা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এলাকাবাসীর দাবি, মহিষখলা-কালাগড় সড়কটি উত্তর বংশীকুন্ডার কয়েকটি গ্রাম এবং নেত্রকোনার কলমাকান্দার সাথে যোগাযোগের প্রধান মাধ্যম। তাই জনদুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণ এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুনঃ  কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর