Dhaka ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার, জয়পুরহাটে মিলল তাছনিয়া!

  • Reporter Name
  • সময়: ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১৫ Time View

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ রানা মাসুদের মেয়ে মোছাঃ তাছনিয়া রানা তামান্না (১৬) নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। প্রেমের সম্পর্কের সূত্র ধরে অপহরণের অভিযোগ ওঠার পর অবশেষে ৫৩ দিন পর তাকে উদ্ধার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মে ২০২৬ তারিখে মোঃ শহিদ হোসেন (২০) তাছনিয়াকে ফুসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পরিবার। এ ঘটনায় তাছনিয়ার বাবা বাদী হয়ে শহিদ হোসেনসহ তার পরিবারের সদস্য ও ভগ্নিপতিসহ ৬ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর অভিযুক্তরা ভিকটিমকে নিয়ে আত্মগোপনে চলে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে মামলার তদন্তভার বগুড়া ডিবির কাছে হস্তান্তর করা হয়।

এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাছনিয়া রানা তামান্নাকে উদ্ধার করে।

ভিকটিম উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরেছে পরিবারে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যুবক গুলিবিদ্ধ
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

প্রেমের ফাঁদে নিখোঁজ পুলিশ কন্যা ৫৩ দিন পর উদ্ধার, জয়পুরহাটে মিলল তাছনিয়া!

সময়: ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ রানা মাসুদের মেয়ে মোছাঃ তাছনিয়া রানা তামান্না (১৬) নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। প্রেমের সম্পর্কের সূত্র ধরে অপহরণের অভিযোগ ওঠার পর অবশেষে ৫৩ দিন পর তাকে উদ্ধার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মে ২০২৬ তারিখে মোঃ শহিদ হোসেন (২০) তাছনিয়াকে ফুসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পরিবার। এ ঘটনায় তাছনিয়ার বাবা বাদী হয়ে শহিদ হোসেনসহ তার পরিবারের সদস্য ও ভগ্নিপতিসহ ৬ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর অভিযুক্তরা ভিকটিমকে নিয়ে আত্মগোপনে চলে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে মামলার তদন্তভার বগুড়া ডিবির কাছে হস্তান্তর করা হয়।

এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাছনিয়া রানা তামান্নাকে উদ্ধার করে।

ভিকটিম উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরেছে পরিবারে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা