Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহাদী আমিন নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী বেকারি শিল্পবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল ও ফসলি জমি দৌলতপুরে মাঠ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ বালুমহালে বালু উত্তোলন তিন মাস স্থগিত রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা কন্যাশিশু দিবস আজ: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি ও দেশের সম্পদ পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের পরিবেশ ক্যাম্পেইন গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা, কৃষি কর্মকর্তা ও সাংবাদিকদের অবরুদ্ধ করার অভিযোগ বিএনপির নির্বাচিত আসনগুলোতে সারের সংকট হয়নি: প্রতিমন্ত্রী শাহে আলম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ফুলেল শুভেচ্ছায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ

  • Reporter Name
  • সময়: ১০:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ Time View

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

ফুলেল শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া প্রায় ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলেজের অডিটোরিয়াম হলে নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের সঙ্গে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. খালিদ হোসেন মিল্টন। এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা বক্তব্য দেন।

অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, “আগামী দিনের পৃথিবী নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ। সেখানে শিক্ষা, জ্ঞান ও মেধার গুরুত্ব আরও বাড়বে। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এবং তাঁদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজের অডিটোরিয়াম।

আরও পড়ুনঃ  প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যবদল ও তরুণদের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখবে আধুনিক তথ্য কমপ্লেক্স: ব্যারিস্টার মীর হেলাল
Tag :
জনপ্রিয় নিউজ

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহাদী আমিন

ফুলেল শুভেচ্ছায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ

সময়: ১০:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

ফুলেল শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া প্রায় ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলেজের অডিটোরিয়াম হলে নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের সঙ্গে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. খালিদ হোসেন মিল্টন। এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা বক্তব্য দেন।

অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, “আগামী দিনের পৃথিবী নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ। সেখানে শিক্ষা, জ্ঞান ও মেধার গুরুত্ব আরও বাড়বে। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এবং তাঁদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজের অডিটোরিয়াম।

আরও পড়ুনঃ  কন্যাশিশু দিবস আজ: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি ও দেশের সম্পদ