
মহিউদ্দিন মহি খন্দকার;
১৫ আগস্ট ২০২৬ ইং রোজ শনিবার বিকেলে
বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ফেনীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দিয়েছে কলঘর জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর মসজিদে সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে; অনুষ্ঠানে শেষাংশে শিক্ষা উপকরণ বিতরণের এই আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলঘর জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক নুরুল আলম সবুজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান বিপ্লব।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির। এসময় আরো উপস্থিত ছিলেন
প্রকৌশলী সাইফুল হক, সদস্য (দপ্তর), সদর উপজেলা বিএনপি, ফারুক উল্যাহ মজুমদার মুরাদ, সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষক দল, নুরুল হক লিটন, সভাপতি, কালিদহ ইউনিয়ন বিএনপি
মুন্সি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, কালিদহ ইউনিয়ন বিএনপি কাজী গোলাম কিবরিয়া রাসেল, সিনিয়র যুগ্ম-সম্পাদক, এম ফখরুদ্দিন ভূঁইয়া, সদস্য, জেলা যুবদল সিরাজুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল
বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করে তাঁর সুস্থতা কামনায় দোয়া করেন। অনুষ্ঠান শেষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইমরান।
Reporter Name 























