Dhaka ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ফেনীতে জুলাই শহীদ কাউসারের কবরস্থানের বাউন্ডারি ওয়াল ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১১:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৯৬ Time View

মহিউদ্দিন মহি খন্দকার, ফেনী প্রতিনিধি :

ফেনীর পরশুরামে জুলাই আন্দোলনে শহীদ ইকরাম হোসেন কাউসারের কবরস্থানের সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ওলামা দল নেতার বিরুদ্ধে। একই সঙ্গে নির্মাণকাজ বন্ধ রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুমকি ও অকথ্য ভাষায় গালাগালির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে ফেনী জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার এস.এম. দুলাল ভুঁঞা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের ২৯ নম্বর প্যাকেজের আওতায় ৩ লাখ টাকা বরাদ্দে পরশুরাম উপজেলার রাজেষপুর গ্রামে জুলাই যোদ্ধা শহীদ ইকরাম হোসেন কাউসারের কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শুরু হয়। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স অপূর্ব ট্রেডার্স’।

অভিযোগে বলা হয়, নির্মাণকাজের বেইস কেটে বিম ঢালাইয়ের সময় গত ১০ মে ২০২৬ তারিখে উপজেলার পাগলেরকুল এলাকার মমতাজ উদ্দিনের ছেলে এবং জেলা ওলামা দলের সদস্য মোহাম্মদ ইব্রাহিমসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি এসে কাজে বাধা প্রদান করেন। তারা শ্রমিক ও ঠিকাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন বলেও অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার পর পুনরায় কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পরে নির্মাণকাজ সম্পন্ন করা হয়। কিন্তু গত ২২ মে শুক্রবার অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে এসে নির্মিত বাউন্ডারি ওয়ালটি ভেঙে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ সময় নির্মাণসামগ্রী হিসেবে ব্যবহৃত ইট, বালু, সিমেন্ট, খোয়া ও রড নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন ঠিকাদার।

তবে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন,
“চাঁদা দাবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে, সেই জায়গাটি আমাদের। আমি শুধু ঠিকাদারকে আমাদের জায়গা ছেড়ে কাজ করতে বলেছিলাম। বাউন্ডারি ওয়ালটি কে বা কারা ভেঙেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।”

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম

এ বিষয়ে ফেনী জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবু বকর সিদ্দিক বলেন,
“কারও অপকর্মের দায়ভার দল বহন করবে না। কেউ দোষী সাব্যস্ত হলে তার দায়ভার তাকেই নিতে হবে।”

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান,
“ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

শহীদের কবরস্থানের দেয়াল ভাঙচুর এবং নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় সুধীসমাজ ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ফেনীতে জুলাই শহীদ কাউসারের কবরস্থানের বাউন্ডারি ওয়াল ভাঙচুরের অভিযোগ

সময়: ১১:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

মহিউদ্দিন মহি খন্দকার, ফেনী প্রতিনিধি :

ফেনীর পরশুরামে জুলাই আন্দোলনে শহীদ ইকরাম হোসেন কাউসারের কবরস্থানের সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ওলামা দল নেতার বিরুদ্ধে। একই সঙ্গে নির্মাণকাজ বন্ধ রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুমকি ও অকথ্য ভাষায় গালাগালির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে ফেনী জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার এস.এম. দুলাল ভুঁঞা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের ২৯ নম্বর প্যাকেজের আওতায় ৩ লাখ টাকা বরাদ্দে পরশুরাম উপজেলার রাজেষপুর গ্রামে জুলাই যোদ্ধা শহীদ ইকরাম হোসেন কাউসারের কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শুরু হয়। টেন্ডারের মাধ্যমে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স অপূর্ব ট্রেডার্স’।

অভিযোগে বলা হয়, নির্মাণকাজের বেইস কেটে বিম ঢালাইয়ের সময় গত ১০ মে ২০২৬ তারিখে উপজেলার পাগলেরকুল এলাকার মমতাজ উদ্দিনের ছেলে এবং জেলা ওলামা দলের সদস্য মোহাম্মদ ইব্রাহিমসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি এসে কাজে বাধা প্রদান করেন। তারা শ্রমিক ও ঠিকাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন বলেও অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার পর পুনরায় কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পরে নির্মাণকাজ সম্পন্ন করা হয়। কিন্তু গত ২২ মে শুক্রবার অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে এসে নির্মিত বাউন্ডারি ওয়ালটি ভেঙে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ সময় নির্মাণসামগ্রী হিসেবে ব্যবহৃত ইট, বালু, সিমেন্ট, খোয়া ও রড নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন ঠিকাদার।

তবে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন,
“চাঁদা দাবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে, সেই জায়গাটি আমাদের। আমি শুধু ঠিকাদারকে আমাদের জায়গা ছেড়ে কাজ করতে বলেছিলাম। বাউন্ডারি ওয়ালটি কে বা কারা ভেঙেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।”

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান