Dhaka ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত, বিপাকে কারখানার মালিক টেকনাফে হ্নীলা সীমান্তে ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২ কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড ডিমলার ডাংগাটারী সীমান্তে চোরাচালানের অবৈধ মালামাল আটক তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন

  • Reporter Name
  • সময়: ০৭:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪ Time View

মো. মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার মেরুরচর ইউনিয়নের শেখেরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পরিবহনের পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।

স্থানীয় সূত্র জানায়, শেখেরচর এলাকায় নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের এলাকা নদীভাঙন ও পরিবেশগত হুমকির মুখে পড়ছিল।

সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও নদীসংলগ্ন বালু সরবরাহের পাইপগুলো বিনষ্ট করে দেয়।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীর পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  তিন দিনের ব্যবধানে স্বর্ণের দামে দুই দফা কমতি
Tag :
জনপ্রিয় নিউজ

কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত, বিপাকে কারখানার মালিক

বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন

সময়: ০৭:৪৭:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মো. মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার মেরুরচর ইউনিয়নের শেখেরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পরিবহনের পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।

স্থানীয় সূত্র জানায়, শেখেরচর এলাকায় নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের এলাকা নদীভাঙন ও পরিবেশগত হুমকির মুখে পড়ছিল।

সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও নদীসংলগ্ন বালু সরবরাহের পাইপগুলো বিনষ্ট করে দেয়।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীর পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  টেকনাফে হ্নীলা সীমান্তে ৪২ কোটি টাকার ১৪ লাখ ইয়াবা জব্দ, আটক ২