Dhaka ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে মার্কাজ মসজিদ সংলগ্ন ভয়াবহ অগ্নিকাণ্ড: হোটেলসহ ৮ দোকান পুরে ছাই,

  • Reporter Name
  • সময়: ১০:৪৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪ Time View

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন গুলশান মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি হোটেলসহ আটটি দোকান ও দোকানে থাকা যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্নমত পাওয়া গেছে; ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এতে প্রায় ১ থেকে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে এই ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করছে।
​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে গুলশান মার্কেটের ‘ইমন স্টোর’ নামের একটি মুদি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
​অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো— হোটেল জমজম, ভাই ভাই বেডিং হাউজ ও তুলার দোকান, ইমন স্টোর, জহির বেডিং স্টোর, মুসলিম ভ্যারাইটিজ প্লাস্টিক স্টোর, ইমন স্টোর গোডাউন, হাসান ফল ভান্ডার এবং হুসাইন দই-চিড়া ঘর।
​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন মোদক চরম হতাশা প্রকাশ করে জানান, আগুনে দোকানের সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকরা এক রাতেই নিঃস্ব হয়ে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস বলেন, “ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।”
​অগ্নিকাণ্ডের খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন এবং বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ফায়ার সার্ভিস চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। সরকারের পক্ষ থেকে সহায়তার বিষয়ে জেলা প্রশাসক নির্দেশ প্রদান করেছেন। স্থানীয় এমপি ও মন্ত্রী মহোদয়ও বিষয়টি অবগত আছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্ত ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুনঃ  শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বকশীগঞ্জে মার্কাজ মসজিদ সংলগ্ন ভয়াবহ অগ্নিকাণ্ড: হোটেলসহ ৮ দোকান পুরে ছাই,

সময়: ১০:৪৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন গুলশান মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি হোটেলসহ আটটি দোকান ও দোকানে থাকা যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্নমত পাওয়া গেছে; ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এতে প্রায় ১ থেকে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে এই ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করছে।
​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে গুলশান মার্কেটের ‘ইমন স্টোর’ নামের একটি মুদি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
​অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো— হোটেল জমজম, ভাই ভাই বেডিং হাউজ ও তুলার দোকান, ইমন স্টোর, জহির বেডিং স্টোর, মুসলিম ভ্যারাইটিজ প্লাস্টিক স্টোর, ইমন স্টোর গোডাউন, হাসান ফল ভান্ডার এবং হুসাইন দই-চিড়া ঘর।
​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন মোদক চরম হতাশা প্রকাশ করে জানান, আগুনে দোকানের সমস্ত মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকরা এক রাতেই নিঃস্ব হয়ে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস বলেন, “ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।”
​অগ্নিকাণ্ডের খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন এবং বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ফায়ার সার্ভিস চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। সরকারের পক্ষ থেকে সহায়তার বিষয়ে জেলা প্রশাসক নির্দেশ প্রদান করেছেন। স্থানীয় এমপি ও মন্ত্রী মহোদয়ও বিষয়টি অবগত আছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বস্ত ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুনঃ  অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী