Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঁচতে চায় মাদরাসা ছাত্রী মিম: সহায়তার আবেদন

  • Reporter Name
  • সময়: ০৯:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৪৪ Time View

​শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

​”আমি আবার সুস্থ হয়ে মাদরাসায় ফিরতে চাই, কোরআন পড়তে চাই। আপনারা আমাকে বাঁচান”—অশ্রুসিক্ত চোখে এই আকুতি ১২ বছরের কিশোরী মিম জাহানের। মিম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর নূরানী মহিলা মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। একটি মরণব্যাধির সঙ্গে লড়াই করতে গিয়ে আজ তার শিক্ষা ও শৈশব থমকে গেছে।

​মিমের বাবা মোস্তফা মিয়া জানান, ২০২৩ সাল থেকে মিম গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে মহাখালী ক্যান্সার হাসপাতাল, আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতাল, পিজি হাসপাতাল, পপুলার ও বার্ডেমসহ বিভিন্ন নামি-দামি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর গত ৬ রমজান (২০২৬) তার একটি বড় অপারেশন সম্পন্ন হয়। এ পর্যন্ত তার চিকিৎসায় প্রায় ৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে। মোস্তফা মিয়া পেশায় একজন অটোচালক। তাদের আদি বাড়ি শেরপুর জেলায় হলেও গত ২৫ বছর ধরে তারা সিরাজদিখানের কুসুমপুরে ভিন্ন বাসায় ভারা থেকে আসছেন। মেয়ের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এই বাবা।

গ্রামের বাড়িতে  নিজের শেষ সম্বল বসতভিটাটুকুও বিক্রি করে দিয়েছেন তিনি। বর্তমানে তিনি ঋণে জর্জরিত। ৪ সদস্যের এই পরিবারটি এখন মাত্র ১৫০০ টাকা ভাড়ার একটি ছোট্ট রুমে মানবেতর জীবনযাপন করছে।​অসুস্থ হওয়ার আগে মিম অত্যন্ত মেধাবী ও ধর্মপ্রাণ ছিল। সে সময় সে পবিত্র কোরআন একবার খতমও দিয়েছিল। তার এখন একটাই প্রবল ইচ্ছা—সুস্থ হয়ে আবারও মাদরাসার সহপাঠীদের মাঝে ফিরে যাওয়া।

​কিন্তু এক অসহায় অটোচালক বাবার পক্ষে আর মেয়ের ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে মিমের পরবর্তী চিকিৎসার খরচ—সব মিলিয়ে দিশেহারা পুরো পরিবার। তাই আদরের সন্তানকে বাঁচাতে দেশের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন মিমের অসহায় বাবা-মা।

​আপনার সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ, আবারও মাদরাসায় ফিরতে পারে মিম।

আরও পড়ুনঃ  কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর

বিকাশ (পার্সোনাল) 0 1878-199599 (মিমের বাবা)

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাঁচতে চায় মাদরাসা ছাত্রী মিম: সহায়তার আবেদন

সময়: ০৯:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

​শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

​”আমি আবার সুস্থ হয়ে মাদরাসায় ফিরতে চাই, কোরআন পড়তে চাই। আপনারা আমাকে বাঁচান”—অশ্রুসিক্ত চোখে এই আকুতি ১২ বছরের কিশোরী মিম জাহানের। মিম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর নূরানী মহিলা মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। একটি মরণব্যাধির সঙ্গে লড়াই করতে গিয়ে আজ তার শিক্ষা ও শৈশব থমকে গেছে।

​মিমের বাবা মোস্তফা মিয়া জানান, ২০২৩ সাল থেকে মিম গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে মহাখালী ক্যান্সার হাসপাতাল, আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতাল, পিজি হাসপাতাল, পপুলার ও বার্ডেমসহ বিভিন্ন নামি-দামি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর গত ৬ রমজান (২০২৬) তার একটি বড় অপারেশন সম্পন্ন হয়। এ পর্যন্ত তার চিকিৎসায় প্রায় ৬ লক্ষ টাকা ব্যয় হয়েছে। মোস্তফা মিয়া পেশায় একজন অটোচালক। তাদের আদি বাড়ি শেরপুর জেলায় হলেও গত ২৫ বছর ধরে তারা সিরাজদিখানের কুসুমপুরে ভিন্ন বাসায় ভারা থেকে আসছেন। মেয়ের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এই বাবা।

গ্রামের বাড়িতে  নিজের শেষ সম্বল বসতভিটাটুকুও বিক্রি করে দিয়েছেন তিনি। বর্তমানে তিনি ঋণে জর্জরিত। ৪ সদস্যের এই পরিবারটি এখন মাত্র ১৫০০ টাকা ভাড়ার একটি ছোট্ট রুমে মানবেতর জীবনযাপন করছে।​অসুস্থ হওয়ার আগে মিম অত্যন্ত মেধাবী ও ধর্মপ্রাণ ছিল। সে সময় সে পবিত্র কোরআন একবার খতমও দিয়েছিল। তার এখন একটাই প্রবল ইচ্ছা—সুস্থ হয়ে আবারও মাদরাসার সহপাঠীদের মাঝে ফিরে যাওয়া।

​কিন্তু এক অসহায় অটোচালক বাবার পক্ষে আর মেয়ের ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে মিমের পরবর্তী চিকিৎসার খরচ—সব মিলিয়ে দিশেহারা পুরো পরিবার। তাই আদরের সন্তানকে বাঁচাতে দেশের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন মিমের অসহায় বাবা-মা।

​আপনার সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ, আবারও মাদরাসায় ফিরতে পারে মিম।

আরও পড়ুনঃ  বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের