Dhaka ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন, জিপিএ-৫ পেলেন ১ হাজার ৬০০ সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলাউর রাহমান, সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঘাইছড়ির মাহিল্যায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

‎

আনোয়ার হোসেন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ ‎রাঙ্গামাটি বাঘাইছড়ির ৩৭নং আমতলী ইউনিয়ন ও লংগদু উপজেলার ০২নং কালাপাকুজ্যা ইউনিয়নের যৌথ উদ্যোগে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন হয়েছে।
‎
‎বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমতলী ইউনিয়ন এবং কালাপাকুজ্যা ইউনিয়নের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস কালাপাকুজ্যা শিবির বাজার থেকে শুরু হয়ে মাহিল্যা বাজারের প্রধান প্রধান সড়ক পথ প্রদক্ষিণ করে এবং জুলুস শেষে মাহিল্যা মুক্ত মঞ্চে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত আলোচনা সভায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক এবং রসুলপুর সুন্নিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা হায়দার আলী জালালী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসান্যাদম গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ লংগদু উপজেলার সভাপতি হযরত মাওলানা ওমর ফারুক আল-কাদেরী।
‎
‎এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইহাট নার্সাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান আল-কাদেরী, উগলছড়ি দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম সাদ্দাম, বটতলী মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আহমদ আলী ও মাওলানা ইকবাল হোসেন আল-কাদেরী সহ বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক ও শত শত মুসলিম জনতাবৃন্দ।
‎
‎উক্ত আলোচনা সভায় মাহিল্যা হোসাইনী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন রাব্বি’র সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আহমদ মুছা আল কাদেরী, গাউছিয়া কমিটি বাংলাদেশ লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল আল।
‎
‎এসময় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তিদাতা। তাঁর আগমনেই অন্ধকার যুগে আলোর দিশা এসেছে। তিনি মানুষকে একত্ববাদের শিক্ষা দিয়েছেন, অন্যায়-অত্যাচার ও কুসংস্কার থেকে মুক্ত করেছেন। বক্তারা আরও বলেন, নবীজীর আদর্শ অনুসরণ করলেই পৃথিবীতে শান্তি, ন্যায়বিচার ও মানবিকতা প্রতিষ্ঠা সম্ভব। তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর শিক্ষা অনুসরণ করতে হবে।
‎
‎অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর সুন্নিয়া জামে মসজিদের খতিব মাওলানা হায়দার আলী জালালী।

আরও পড়ুনঃ  মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব
Tag :
জনপ্রিয় নিউজ

আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান

বাঘাইছড়ির মাহিল্যায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

সময়: ০৭:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‎

আনোয়ার হোসেন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ ‎রাঙ্গামাটি বাঘাইছড়ির ৩৭নং আমতলী ইউনিয়ন ও লংগদু উপজেলার ০২নং কালাপাকুজ্যা ইউনিয়নের যৌথ উদ্যোগে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন হয়েছে।
‎
‎বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমতলী ইউনিয়ন এবং কালাপাকুজ্যা ইউনিয়নের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুস কালাপাকুজ্যা শিবির বাজার থেকে শুরু হয়ে মাহিল্যা বাজারের প্রধান প্রধান সড়ক পথ প্রদক্ষিণ করে এবং জুলুস শেষে মাহিল্যা মুক্ত মঞ্চে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত আলোচনা সভায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক এবং রসুলপুর সুন্নিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা হায়দার আলী জালালী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসান্যাদম গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ লংগদু উপজেলার সভাপতি হযরত মাওলানা ওমর ফারুক আল-কাদেরী।
‎
‎এতে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইহাট নার্সাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান আল-কাদেরী, উগলছড়ি দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম সাদ্দাম, বটতলী মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আহমদ আলী ও মাওলানা ইকবাল হোসেন আল-কাদেরী সহ বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক ও শত শত মুসলিম জনতাবৃন্দ।
‎
‎উক্ত আলোচনা সভায় মাহিল্যা হোসাইনী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন রাব্বি’র সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আহমদ মুছা আল কাদেরী, গাউছিয়া কমিটি বাংলাদেশ লংগদু উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল আল।
‎
‎এসময় বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তিদাতা। তাঁর আগমনেই অন্ধকার যুগে আলোর দিশা এসেছে। তিনি মানুষকে একত্ববাদের শিক্ষা দিয়েছেন, অন্যায়-অত্যাচার ও কুসংস্কার থেকে মুক্ত করেছেন। বক্তারা আরও বলেন, নবীজীর আদর্শ অনুসরণ করলেই পৃথিবীতে শান্তি, ন্যায়বিচার ও মানবিকতা প্রতিষ্ঠা সম্ভব। তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর শিক্ষা অনুসরণ করতে হবে।
‎
‎অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর সুন্নিয়া জামে মসজিদের খতিব মাওলানা হায়দার আলী জালালী।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ