Dhaka ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

মোঃ রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​

রাজশাহীর গোদাগাড়ীর ডিমভাঙ্গা এলাকায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিক সোহেলের (৩২) বাড়িতে অবস্থান নিয়েছেন পলি (২৮) নামের এক তরুণী। আজ বুধবার বিকেল আনুমানিক ৪টা থেকে তিনি ওই বাড়িতে অবস্থান শুরু করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
​অভিযুক্ত সোহেল গোদাগাড়ীর মায়াপুর ডিমভাঙ্গা এলাকার মজিবুর রহমানের ছেলে। অন্যদিকে ভুক্তভোগী পলি মাদারপুর ডিমভাঙ্গা এলাকার ফেজুর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কে তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই-বোন।

​ভুক্তভোগী ওই তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। এই সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল তার সাথে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকি সম্পর্কের একপর্যায়ে তার একটি সন্তানও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

​স্থানীয় বাসিন্দারা জানান, আত্মীয়তার সূত্র ধরে সোহেল ও পলির একে অপরের বাড়িতে নিয়মিত যাতায়াত এবং অবস্থান ছিল। এর আগেও এই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দুইবার সমাধানের চেষ্টা বা সালিশ-বৈঠক হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় অবশেষে আজ বিকেলে বিয়ের দাবিতে মজিবুর রহমানের ছেলে সোহেলের বাড়িতে গিয়ে অবস্থান নেন পলি।

​এদিকে ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে (সোহেলের বাড়িতে) উপস্থিত হন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিষয়টি খতিয়ে দেখতে সেখানে পুলিশ অবস্থান করছে।
​গণমাধ্যমকর্মী ও উপস্থিত প্রশাসনের কাছে নিজের দাবি তুলে ধরে পলি বলেন, আমাকে সোহেলের সাথে বিয়ে দিতে হবে। আর বিয়ের পর সে যেন আমাকে কোনোভাবেই তালাক দিতে না পারে—প্রশাসন এবং সাংবাদিকদের কাছে আমার এটাই আকুল আবেদন।

​এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণী প্রেমিক সোহেলের বাড়িতেই অবস্থান করছিলেন এবং স্থানীয়ভাবে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  জামালপুরে GBV প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

সময়: ০৯:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মোঃ রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​

রাজশাহীর গোদাগাড়ীর ডিমভাঙ্গা এলাকায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিক সোহেলের (৩২) বাড়িতে অবস্থান নিয়েছেন পলি (২৮) নামের এক তরুণী। আজ বুধবার বিকেল আনুমানিক ৪টা থেকে তিনি ওই বাড়িতে অবস্থান শুরু করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
​অভিযুক্ত সোহেল গোদাগাড়ীর মায়াপুর ডিমভাঙ্গা এলাকার মজিবুর রহমানের ছেলে। অন্যদিকে ভুক্তভোগী পলি মাদারপুর ডিমভাঙ্গা এলাকার ফেজুর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কে তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই-বোন।

​ভুক্তভোগী ওই তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। এই সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল তার সাথে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকি সম্পর্কের একপর্যায়ে তার একটি সন্তানও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

​স্থানীয় বাসিন্দারা জানান, আত্মীয়তার সূত্র ধরে সোহেল ও পলির একে অপরের বাড়িতে নিয়মিত যাতায়াত এবং অবস্থান ছিল। এর আগেও এই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দুইবার সমাধানের চেষ্টা বা সালিশ-বৈঠক হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় অবশেষে আজ বিকেলে বিয়ের দাবিতে মজিবুর রহমানের ছেলে সোহেলের বাড়িতে গিয়ে অবস্থান নেন পলি।

​এদিকে ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে (সোহেলের বাড়িতে) উপস্থিত হন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিষয়টি খতিয়ে দেখতে সেখানে পুলিশ অবস্থান করছে।
​গণমাধ্যমকর্মী ও উপস্থিত প্রশাসনের কাছে নিজের দাবি তুলে ধরে পলি বলেন, আমাকে সোহেলের সাথে বিয়ে দিতে হবে। আর বিয়ের পর সে যেন আমাকে কোনোভাবেই তালাক দিতে না পারে—প্রশাসন এবং সাংবাদিকদের কাছে আমার এটাই আকুল আবেদন।

​এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণী প্রেমিক সোহেলের বাড়িতেই অবস্থান করছিলেন এবং স্থানীয়ভাবে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  প্রেমের টানে চীন থেকে নবীনগরে ছুটে এলেন কথিত চাইনিজ প্রেমিক