Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৭ Time View

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার, খুলনা

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আজ ৮ জুলাই ২০২৬ সকাল ১০:০০ ঘটিকায় বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনার আয়োজনে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “Climate Action: জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা।

আলোচনা সভায় কেএমপি কমিশনার তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ এখন সবার নৈতিক দায়িত্ব। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন থানা, পুলিশ লাইন্স, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ ও জনসম্পৃক্ত স্থানে ১২ হাজারের বেশি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সকল নাগরিক, বিশেষ করে তরুণ সমাজকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যা করার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং সম্মিলিত উদ্যোগে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা; প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান, ডিসিপ্লিন প্রধান, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা; জনাব খোন্দকার মোঃ ফজলুল হক, পরিবেশ অধিদপ্তর, খুলনা; ডা. কাজী আবু রাশেদ, সিনিয়র কনসালটেন্ট, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, খুলনাসহ খুলনাস্থ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  সান্তাহারে মাদকের বিস্তার, ২০ স্পটে প্রকাশ্যে বেচাকেনার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ১০:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্টার, খুলনা

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আজ ৮ জুলাই ২০২৬ সকাল ১০:০০ ঘটিকায় বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনার আয়োজনে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “Climate Action: জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা।

আলোচনা সভায় কেএমপি কমিশনার তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ এখন সবার নৈতিক দায়িত্ব। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন থানা, পুলিশ লাইন্স, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ ও জনসম্পৃক্ত স্থানে ১২ হাজারের বেশি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সকল নাগরিক, বিশেষ করে তরুণ সমাজকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যা করার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং সম্মিলিত উদ্যোগে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা; প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান, ডিসিপ্লিন প্রধান, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা; জনাব খোন্দকার মোঃ ফজলুল হক, পরিবেশ অধিদপ্তর, খুলনা; ডা. কাজী আবু রাশেদ, সিনিয়র কনসালটেন্ট, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, খুলনাসহ খুলনাস্থ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  সোহেল তাজ একজন ‘উন্মাদ ও হিরোইনখোর’: সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ