
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পবিত্র শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান। তিনি পবিত্র কারবালার ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে বলেন, কারবালার শিক্ষা সত্য, ন্যায় ও মানবতার পক্ষে অবিচল থাকার অনুপ্রেরণা জোগায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট, ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. রউফ এবং প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি হাজী মো. তাহির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জহিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম আজাদ, সাবেক ইউপি সদস্য আজম আলী এবং আল মদিনা একাডেমির অধ্যক্ষ বাবুল মিয়া।
অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওলানা আমিরুল ইসলাম। পরে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত সবার মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সর্বশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Reporter Name 





















