মো. আব্দুল শহীদ,
সুনামগঞ্জ প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী ধনপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও গ্রামে-গঞ্জে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড নুরুল ইসলাম নুরুলের অক্লান্ত প্রচেষ্টায় এবং ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়ার সার্বিক সহযোগিতায় টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দ দিয়ে বক্স কালর্ভাট, মাটি ভরাট এবং পাকা সড়ক নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে ধনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, ধনপুর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় টি আর (টেস্ট রিলিফ), কাবিখা ও কাবিটা সাধারণ প্রকল্পের মাধ্যমে ২০২৫–২০২৬ অর্থবছরের উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এই প্রকল্পগুলোর মাধ্যমে গ্রামীণ রাস্তা সংস্কার, মাটি ভরাট, কালভার্ট মেরামতসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, যা এলাকার সাধারণ মানুষের চলাচল সহজ করার পাশাপাশি অত্র এলাকার অসহায়, গড়িব, দুস্থ ও মেহনতী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার ধনপুর ইউনিয়নে টি-আর, কাবিখা, কাবিটা প্রকল্পসমূহ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয় জনগণ এবং ইউপি চেয়ারম্যানের সার্বক্ষণিক তদারকি ও অংশগ্রহণে সময়মতো অনেকগুলো প্রকল্প সম্পন্ন করা সম্ভব হয়েছে, যা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও সরকারের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া হবে।
ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন খান জানান, মাননীয় সংসদ সদস্য এড নুরুল ইসলাম নুরুল ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান হতে চলেছে। সার্বক্ষণিক আমার পরিষদের সদস্যবৃন্দ সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার লোকজন প্রকল্প নির্মাণ কাজে আন্তরিকভাবে তদারকি করেছেন। আমি তাদের প্রতি চিরকৃজ্ঞ। তাদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে শিক্ষার্থী, কৃষক, মুসল্লিসহ সব শ্রেণি-পেশার মানুষের চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
Reporter Name 






















