মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা):
কুমিল্লার বুড়িচংয়ে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. মিঠু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি মো. জাকারিয়া খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহেদুল আলম চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, ইউআরসি ইন্সট্রাক্টর মো. শাহাদাৎ হোসেন, জুলাইযোদ্ধা আবদুল সালাম, তথ্য কর্মকর্তা খাদিজা আক্তার, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সভায় বক্তারা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Reporter Name 
























