Dhaka ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে তিথি খাল পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৬:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৮০ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)


দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং পৌরসভার তিথি খাল পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে খনন কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বুড়িচং উপজেলার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। খালগুলোর নাব্যতা ফিরিয়ে এনে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বুড়িচং পৌরসভার প্রশাসক মোঃ তানভীর হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম ও আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসের মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি সাদেকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, তিথি খালের পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে, জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে কেমিস্ট-ড্রাগিস্ট সমিতির মানববন্ধন ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বুড়িচংয়ে তিথি খাল পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন

সময়: ০৬:০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)


দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং পৌরসভার তিথি খাল পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে খনন কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বুড়িচং উপজেলার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। খালগুলোর নাব্যতা ফিরিয়ে এনে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বুড়িচং পৌরসভার প্রশাসক মোঃ তানভীর হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম ও আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল ও আবু নাসের মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি সাদেকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, তিথি খালের পুনঃখনন ও বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে, জলাবদ্ধতা কমবে এবং এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল