Dhaka ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত ক্রেতা আছে বলেই বাজার টিকে আছে!!! পীরগঞ্জে মাদক কারবারের অদৃশ্য শিকড় সদরপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন চরভদ্রাসন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা চিকিৎসকের সুরক্ষা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে ড্যাবের মানববন্ধন কালীগঞ্জে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন অবশেষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী গুরুতর আহত নরসিংদীর শিবপুরে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১০ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, “আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো। আমি মচকাবো কিন্তু ভাঙবো না। মানুষ যেন সঠিকভাবে ভূমি সেবা পায়, সেটাই আমার লক্ষ্য।”

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সততা ও সহযোগিতামূলক কার্যক্রম মানুষের মনে আশার আলো জ্বালাবে। সকলের সহযোগিতায় আমি কাজ করতে চাই। আমার কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ উজ্জ্বল হবে।”

তিনি আরও বলেন, “সারা দেশের মধ্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হবে। এখানকার নেতাকর্মীরা আমাকে মন থেকে ভালোবাসে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার এ কে এম মীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জনি পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার এবং উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জুমা কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল ও মো. আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, মিয়া সোহাগ পারভেজ, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, যুবদল নেতা আবু জাহের শিপু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজির মাহমুদ নছির ভূইয়া, ভূমি অফিসের নাজির উত্তম দেবনাথ, সার্ভেয়ার সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সেবাগ্রহীতা ও স্থানীয় সুধীজন।

আরও পড়ুনঃ  হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের মূল ফটক নির্মাণ কাজের উদ্বোধন এবং সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সঙ্গে রাজাপুর এলাকায় দুটি এবং সুন্দ্রম এলাকায় একটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি।

Tag :
জনপ্রিয় নিউজ

কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত

বুড়িচংয়ে ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সময়: ১০:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, “আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাবো। আমি মচকাবো কিন্তু ভাঙবো না। মানুষ যেন সঠিকভাবে ভূমি সেবা পায়, সেটাই আমার লক্ষ্য।”

তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সততা ও সহযোগিতামূলক কার্যক্রম মানুষের মনে আশার আলো জ্বালাবে। সকলের সহযোগিতায় আমি কাজ করতে চাই। আমার কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ উজ্জ্বল হবে।”

তিনি আরও বলেন, “সারা দেশের মধ্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন হবে। এখানকার নেতাকর্মীরা আমাকে মন থেকে ভালোবাসে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার এ কে এম মীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জনি পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার এবং উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জুমা কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল ও মো. আবু নাসের মুন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, মিয়া সোহাগ পারভেজ, বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, যুবদল নেতা আবু জাহের শিপু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজির মাহমুদ নছির ভূইয়া, ভূমি অফিসের নাজির উত্তম দেবনাথ, সার্ভেয়ার সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সেবাগ্রহীতা ও স্থানীয় সুধীজন।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় ভূমিসেবা মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত