Dhaka ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

  • Reporter Name
  • সময়: ১০:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩৬ Time View

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)


কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজারে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রির অভিযোগে কাবিলা বীজ ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কাবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. আফরিনা আক্তার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, কাবিলা বীজ ভাণ্ডারে কৃষিকাজে ব্যবহৃত কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা পণ্যগুলো প্রসিকিউটরের জিম্মায় দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার বলেন, “কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ, ভেজাল কিংবা নিষিদ্ধ কোনো পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. আফরিনা আক্তার বলেন, “মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ বালাইনাশক কৃষিজমি, ফসল ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। কৃষকদের স্বার্থে কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে নিয়ম মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।”

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের কাছে মানসম্মত বীজ, সার ও বালাইনাশক পৌঁছানো নিশ্চিত করতে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

সময়: ১০:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)


কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাজারে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রির অভিযোগে কাবিলা বীজ ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) দুপুরে কাবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. আফরিনা আক্তার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, কাবিলা বীজ ভাণ্ডারে কৃষিকাজে ব্যবহৃত কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা পণ্যগুলো প্রসিকিউটরের জিম্মায় দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার বলেন, “কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ, ভেজাল কিংবা নিষিদ্ধ কোনো পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. আফরিনা আক্তার বলেন, “মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ বালাইনাশক কৃষিজমি, ফসল ও পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। কৃষকদের স্বার্থে কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে নিয়ম মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে।”

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের কাছে মানসম্মত বীজ, সার ও বালাইনাশক পৌঁছানো নিশ্চিত করতে বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ