Dhaka ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১৮ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা

  • Reporter Name
  • সময়: ০৮:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৭৭ Time View

মো. মেহেদী হাসান,
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৮ কোটি ২৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ জুন) সকাল ১১টায় ভাঙ্গুড়া পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক মিজানুর রহমান এ বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ কোটি ৭৪ লাখ টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। ফলে মোট সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকা।

অন্যদিকে, রাজস্ব খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা এবং উন্নয়ন ও প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫০ লাখ টাকা। এতে মোট সম্ভাব্য ব্যয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। বাজেটে ৩৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেকেন্দার আলী, পৌরসভার ইঞ্জিনিয়ার আব্দুল আমিনুল ইসলামসহ প্রমুখ।

বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক মিজানুর রহমান বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পৌর এলাকার পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক স্ট্রিট লাইট স্থাপন এবং জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনবান্ধব ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, পৌরবাসীর সহযোগিতা ও মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১৮ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা

সময়: ০৮:০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬