Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বকশীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল ভোলাহাটে গভীর রাতে ডিপের তিন ট্রান্সফর্মার চুরি সুনামগঞ্জের ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান এমপি নূরুলের দিনাজপুরের বীরগঞ্জে মডেল মসজিদ ও বেইলি ব্রিজের উদ্বোধন কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ‘পথের প্যাঁচাল’ ফেসবুক পেজের কনটেন্ট ক্রিয়েটর জহুরুল, শামিমসহ অন্যান্যরা।

ক্যাম্পে শিশু রোগ বিষয়ে চিকিৎসাসেবা দেন চিকিৎসক ডা. সাবির খান। এছাড়া মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেহেদী হাসান সাগর রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসকদের পরামর্শ নেন।

এ সময় নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মানুষের সেবায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল নিরাপদ হাসপাতাল এবং সহযোগিতায় ছিল ‘পথের প্যাঁচাল’ ফেসবুক পেজ

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সময়: ১১:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ‘পথের প্যাঁচাল’ ফেসবুক পেজের কনটেন্ট ক্রিয়েটর জহুরুল, শামিমসহ অন্যান্যরা।

ক্যাম্পে শিশু রোগ বিষয়ে চিকিৎসাসেবা দেন চিকিৎসক ডা. সাবির খান। এছাড়া মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেহেদী হাসান সাগর রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসকদের পরামর্শ নেন।

এ সময় নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মানুষের সেবায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল নিরাপদ হাসপাতাল এবং সহযোগিতায় ছিল ‘পথের প্যাঁচাল’ ফেসবুক পেজ

আরও পড়ুনঃ  হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা