Dhaka ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা

  • Reporter Name
  • সময়: ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪৭ Time View

নিজস্ব প্রতিনিধি:

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিনাজপুর শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল বিশ্লেষণে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে প্রতিষ্ঠানভেদে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।

প্রাপ্ত তালিকায় ফলাফল অনুযায়ী, উপজেলায় সাধারণ ৬টি কলেজ ও ৩টি মাদ্রাসার মোট ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল জানা গেছে। এর মধ্যে সাধারণ কলেজগুলোর পাসের হারে শতভাগ সাফল্য নিয়ে শীর্ষে রয়েছে ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ। অন্যদিকে মাদ্রাসাগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা। তবে সাধারণ কলেজগুলোর মধ্যে সর্বনিম্ন পাসের হার মাইদাম কলেজের এবং মাদ্রাসাগুলোর মধ্যে চর বড়ুইটারী আলিম মাদ্রাসার। কারিগরি ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর ফলাফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জিপিএ-৫ অর্জনের দিক থেকে সাধারণ কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ ৩টি জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ। মাদ্রাসাগুলোর মধ্যে সর্বোচ্চ ৪টি জিপিএ-৫ অর্জন করেছে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা। অন্যদিকে সোনাহাট ডিগ্রি কলেজ, মাইদাম কলেজ, বাউশমারী ফাজিল মাদ্রাসা ও চর বড়ুইটারী আলিম মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ (১২২১২৭) থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনই পাস করেছে। পাসের হার ১০০ শতাংশ। মানবিক বিভাগের একমাত্র পরীক্ষার্থী পাস করেছে। সরেজমিনে দেখা যায় কলেজটিতে দুইটি ঘরের কোন বেড়া নাই, অফিস কক্ষ নাই। প্রতিষ্ঠানের প্রধান মোঃ রিয়াজুল ইসলামকে ফোনেও পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা (১২২১০৫) থেকে ৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৯ জন। পাসের হার ৬৯.০১ শতাংশ। সাধারণ বিভাগে ৬৩ জনের মধ্যে ৪১ জন পাস ও ২২ জন ফেল করেছে এবং ৪ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ১১ জনের ৮ জন পাস ও ৩ জন ফেল করে। বাউশমারী ফাজিল মাদ্রাসা থেকে সাধারণ বিভাগের ১২ জন পরীক্ষার্থীর ৭ জন পাস ও ৫ জন ফেল করেছে। পাসের হার ৫৮.৩৩ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি

বলদিয়া কলেজ (১৩৭৭৫৭) থেকে ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন পাস করেছে। পাসের হার ৬৩.১৬ শতাংশ। মানবিক বিভাগের ৮৮ জনের মধ্যে ৫৪ জন পাস ও ৩৪ জন ফেল করেছে। এ বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। তবে ব্যবসায় শিক্ষা বিভাগের একমাত্র পরীক্ষার্থী ফেল করেছে।

ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ (১২২১২৩) থেকে ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২০ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৪৬.৮৮ শতাংশ। মানবিক বিভাগের ২৩০ জনের মধ্যে ৯৭ জন পাস ও ১৩০ জন ফেল করেছে। এ বিভাগ থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ২২ জনের মধ্যে ২০ জন পাস এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৪ জনের মধ্যে ৩ জন পাস করেছে।

সোনাহাট ডিগ্রি কলেজ (১২২১২৪) থেকে ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৫ জন পাস করেছে। পাসের হার ৪৩.৪০ শতাংশ। মানবিক বিভাগের ২৫৩ জনের মধ্যে ১০৬ জন পাস ও ১৪৭ জন ফেল করেছে। বিজ্ঞান বিভাগের ১০ জনের মধ্যে ৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২ জনের মধ্যে একজন পাস করেছে। প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

ভূরুঙ্গামারী সরকারি কলেজ (১২২১২২) থেকে ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২২ জন পাস করেছে। পাসের হার ৩৩.৪২ শতাংশ। মানবিক বিভাগের ২৮৫ জনের মধ্যে ৮৪ জন পাস ও ২০১ জন ফেল, এ বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ৪১ জনের মধ্যে ২৫ জন পাস, ১৫ জন ফেল এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের ৪০ জনের মধ্যে ১৪ জন পাস করেছে।

চর বড়ুইটারী আলিম মাদ্রাসা (১২২১০৭) থেকে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন পাস করেছে। পাসের হার ২৫ শতাংশ। সাধারণ বিভাগের ৬ জন পাস ও ১৮ জন ফেল করেছে।

আরও পড়ুনঃ  প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান

অন্যদিকে মাইদাম কলেজ (১২২১২৫) থেকে ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫ জন পাস করেছে। পাসের হার ১৭.৮৬ শতাংশ। মানবিক বিভাগের ২৬ জনের মধ্যে ৫ জন পাস ও ২১ জন ফেল করেছে। বিজ্ঞান বিভাগের দুই পরীক্ষার্থীই ফেল করেছে।

সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ কলেজগুলোর তুলনায় মাদ্রাসাগুলোর গড় পাসের হার তুলনামূলক ভালো। তবে প্রতিষ্ঠানভেদে ফলাফলে বড় ধরনের ব্যবধান রয়েছে। বিশেষ করে মাইদাম কলেজ ও চর বড়ুইটারী আলিম মাদ্রাসার নিম্ন পাসের হার এবং কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে জিপিএ-৫ না পাওয়ার বিষয়টি শিক্ষার মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট গভর্নিং বডি ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা

সময়: ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিনাজপুর শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল বিশ্লেষণে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে প্রতিষ্ঠানভেদে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।

প্রাপ্ত তালিকায় ফলাফল অনুযায়ী, উপজেলায় সাধারণ ৬টি কলেজ ও ৩টি মাদ্রাসার মোট ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল জানা গেছে। এর মধ্যে সাধারণ কলেজগুলোর পাসের হারে শতভাগ সাফল্য নিয়ে শীর্ষে রয়েছে ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ। অন্যদিকে মাদ্রাসাগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা। তবে সাধারণ কলেজগুলোর মধ্যে সর্বনিম্ন পাসের হার মাইদাম কলেজের এবং মাদ্রাসাগুলোর মধ্যে চর বড়ুইটারী আলিম মাদ্রাসার। কারিগরি ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর ফলাফল তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জিপিএ-৫ অর্জনের দিক থেকে সাধারণ কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ ৩টি জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ। মাদ্রাসাগুলোর মধ্যে সর্বোচ্চ ৪টি জিপিএ-৫ অর্জন করেছে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা। অন্যদিকে সোনাহাট ডিগ্রি কলেজ, মাইদাম কলেজ, বাউশমারী ফাজিল মাদ্রাসা ও চর বড়ুইটারী আলিম মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, ধলডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ (১২২১২৭) থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনই পাস করেছে। পাসের হার ১০০ শতাংশ। মানবিক বিভাগের একমাত্র পরীক্ষার্থী পাস করেছে। সরেজমিনে দেখা যায় কলেজটিতে দুইটি ঘরের কোন বেড়া নাই, অফিস কক্ষ নাই। প্রতিষ্ঠানের প্রধান মোঃ রিয়াজুল ইসলামকে ফোনেও পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা (১২২১০৫) থেকে ৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৯ জন। পাসের হার ৬৯.০১ শতাংশ। সাধারণ বিভাগে ৬৩ জনের মধ্যে ৪১ জন পাস ও ২২ জন ফেল করেছে এবং ৪ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ১১ জনের ৮ জন পাস ও ৩ জন ফেল করে। বাউশমারী ফাজিল মাদ্রাসা থেকে সাধারণ বিভাগের ১২ জন পরীক্ষার্থীর ৭ জন পাস ও ৫ জন ফেল করেছে। পাসের হার ৫৮.৩৩ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

বলদিয়া কলেজ (১৩৭৭৫৭) থেকে ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন পাস করেছে। পাসের হার ৬৩.১৬ শতাংশ। মানবিক বিভাগের ৮৮ জনের মধ্যে ৫৪ জন পাস ও ৩৪ জন ফেল করেছে। এ বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। তবে ব্যবসায় শিক্ষা বিভাগের একমাত্র পরীক্ষার্থী ফেল করেছে।

ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ (১২২১২৩) থেকে ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২০ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৪৬.৮৮ শতাংশ। মানবিক বিভাগের ২৩০ জনের মধ্যে ৯৭ জন পাস ও ১৩০ জন ফেল করেছে। এ বিভাগ থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ২২ জনের মধ্যে ২০ জন পাস এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৪ জনের মধ্যে ৩ জন পাস করেছে।

সোনাহাট ডিগ্রি কলেজ (১২২১২৪) থেকে ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৫ জন পাস করেছে। পাসের হার ৪৩.৪০ শতাংশ। মানবিক বিভাগের ২৫৩ জনের মধ্যে ১০৬ জন পাস ও ১৪৭ জন ফেল করেছে। বিজ্ঞান বিভাগের ১০ জনের মধ্যে ৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২ জনের মধ্যে একজন পাস করেছে। প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

ভূরুঙ্গামারী সরকারি কলেজ (১২২১২২) থেকে ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২২ জন পাস করেছে। পাসের হার ৩৩.৪২ শতাংশ। মানবিক বিভাগের ২৮৫ জনের মধ্যে ৮৪ জন পাস ও ২০১ জন ফেল, এ বিভাগ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ৪১ জনের মধ্যে ২৫ জন পাস, ১৫ জন ফেল এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের ৪০ জনের মধ্যে ১৪ জন পাস করেছে।

চর বড়ুইটারী আলিম মাদ্রাসা (১২২১০৭) থেকে ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন পাস করেছে। পাসের হার ২৫ শতাংশ। সাধারণ বিভাগের ৬ জন পাস ও ১৮ জন ফেল করেছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী শওকত অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা