Dhaka ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রী সম্পর্কে যা বলেছেন রাসূল (সা:) জানলে অবাক হবেন? লিজেন্ড ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে ব্যাতিক্রমধর্মী উদ্যোগ তাহিরপুরের বাসিন্দা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি শিপুসহ দুজন ঢাকা থেকে আটক সবার প্রিয় এবং আমার প্রিয় দল আর্জেন্টিনার জন্য নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও পুরস্কার বিতরণ সংবাদ প্রকাশের পর অসহায় দৃষ্টিহীন আবু সাঈদ ও তিন ভাইবোনের পাশে দাঁড়ালেন মালদ্বীপ প্রবাসী বাবুল রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি !
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

  • Reporter Name
  • সময়: ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৫ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে জামায়াতের কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা অর্থ সহায়তা বিতরণের আয়োজন করে। কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী উপজেলার ভারপ্রাপ্ত আমীর আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।

এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৯৮ জন ব্যবসায়ীকে অর্থ সহায়তা দেয়া হয়। উল্লেখ্য, গত ৫ জুন শুক্রবার সকালে অগ্নিকান্ডে ভূরুঙ্গামারী বাজারের প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি হয়।

কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন বলেন, আগুনে পুড়ে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা হয়তো পক্ষে পুরণ করা সম্ভব নয়। তবে আল্লাহর সহায়তা আর কঠোর পরিশ্রম করলে আপনারা সফলকাম হবেন। আল্লাহ তায়ালা আপনাদের খারাপ সময় দুর করে দেবেন।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের আপদে-বিপদে আপনাদের পাশে আছে।

অর্থ সহায়তা বিতরণকালে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, সহ-সেক্রেটারি মিজানুর রহমান, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান ও সেক্রেটারি লাপচু মিয়া বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
##
মোঃ রাহিজুল ইসলাম

আরও পড়ুনঃ  বদলগাছীতে সামাজিক বনায়নের গাছ কেটে উজাড়, অবশেষে কয়েকটি গাছের টুকরোসহ দোষীকে জব্দ
Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার

ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

সময়: ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে জামায়াতের কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা অর্থ সহায়তা বিতরণের আয়োজন করে। কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী উপজেলার ভারপ্রাপ্ত আমীর আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।

এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৯৮ জন ব্যবসায়ীকে অর্থ সহায়তা দেয়া হয়। উল্লেখ্য, গত ৫ জুন শুক্রবার সকালে অগ্নিকান্ডে ভূরুঙ্গামারী বাজারের প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি হয়।

কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন বলেন, আগুনে পুড়ে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা হয়তো পক্ষে পুরণ করা সম্ভব নয়। তবে আল্লাহর সহায়তা আর কঠোর পরিশ্রম করলে আপনারা সফলকাম হবেন। আল্লাহ তায়ালা আপনাদের খারাপ সময় দুর করে দেবেন।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের আপদে-বিপদে আপনাদের পাশে আছে।

অর্থ সহায়তা বিতরণকালে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, সহ-সেক্রেটারি মিজানুর রহমান, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান ও সেক্রেটারি লাপচু মিয়া বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
##
মোঃ রাহিজুল ইসলাম

আরও পড়ুনঃ  মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযান: ২ লাখ টাকার ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২