মোঃ রনি রজব,
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উপশাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দলদলী উত্তর ইউনিয়নের আয়োজনে আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দুটি দল অংশগ্রহণ করে। দল দুটি হলো—পোলাডাঙ্গা ইসলামপুর আলিম মাদ্রাসা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১ নম্বর ওয়ার্ড উপশাখা এবং ময়ামারী ৩ নম্বর ওয়ার্ড উপশাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
খেলায় ময়ামারী ৩ নম্বর ওয়ার্ড উপশাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা চ্যাম্পিয়ন হয়ে বিজয়ী লাভ করেন।
মোঃ রনি রজব, ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 

























