Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক প্রবর্তক মোড়ে ছিনতাই, জনতার হাতে আটক সিএনজি চালক শোক সংবাদ কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, তরুণীকে ধাক্কা দিয়ে হত্যা রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মণিরামপুর বাজার এক জ্যাম জটের কবলে ভয়াবহ দৃশ্য চলাচলে চরম দুর্ভোগে পথচারীরা

  • Reporter Name
  • সময়: ০৮:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৭৩ Time View

‎মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টার:

মণিরামপুর উপজেলার প্রাণকেন্দ্র বাজার এখন যেন এক অব্যবস্থাপনার প্রতিচ্ছবি,প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তীব্র যানজটে স্থবির হয়ে পড়ছে পুরো এলাকা, আর এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। অথচ এ নিয়ে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন-এর পক্ষ থেকে।

‎সরেজমিনে দেখা যায়,বাজারের প্রধান সড়কের দুই পাশ দখল করে বসানো হয়েছে দোকান ও হকারদের অস্থায়ী স্টল। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের হাঁটার কোনো জায়গা নেই,বাধ্য হয়ে তারা সড়কে নেমে চলাচল করছেন,ফলে যানজট আরও তীব্র আকার ধারণ করছে। এর সঙ্গে যোগ হয়েছে রাস্তার ওপর যত্রতত্র গাড়ি পার্কিং,লোকাল বাস,ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যানের অবাধ চলাচল-যা পুরো বাজার এলাকাকে পরিণত করেছে এক বিশৃঙ্খল নগরীতে।

‎স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও তা কেবল লোকদেখানো। কয়েকদিনের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায় সবকিছু। এতে করে জনমনে প্রশ্ন উঠেছে-কার ইশারায় চলছে এই দখলবাণিজ্য? কেনই বা নীরব ভূমিকা পালন করছে উপজেলা প্রশাসন?

‎ভুক্তভোগীরা বলছেন, বাজারে ঢুকতে হলে যেন একপ্রকার যুদ্ধ করতে হয়। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ছে যানজটে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এদিকে ট্রাফিক ব্যবস্থাপনার চরম অব্যবস্থা লক্ষ্য করা গেছে,বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেই পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ, ফলে যান চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে,এ অবস্থায় বাংলাদেশ পুলিশ-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল।

‎সংশ্লিষ্টদের দাবি, অবিলম্বে বাজার এলাকা দখলমুক্ত করা,অবৈধ পার্কিং বন্ধ, নির্দিষ্ট হকার জোন নির্ধারণ এবং কঠোর ট্রাফিক ব্যবস্থাপনা চালু না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।এ বিষয়ে এখনই কঠোর পদক্ষেপ না নিলে মণিরামপুর বাজার অচল হয়ে পড়বে-এমন আশঙ্কা স্থানীয়দের।

Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মণিরামপুর বাজার এক জ্যাম জটের কবলে ভয়াবহ দৃশ্য চলাচলে চরম দুর্ভোগে পথচারীরা

সময়: ০৮:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬