Dhaka ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা সিরাজদিখানে ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় মা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পালিত হলো রেড রোডে- বিশ্ব যোগা দিবস নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ৷ বসুন্দিয়ায় শিল্প বর্জ্যের বিষে জনজীবন অতিষ্ঠ; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের ভয়ভীতি বৃষ্টি ও উজানের ঢলে দুর্ভোগ বাড়ছে তাহিরপুরে কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মণিরামপুরে জাপার বড় ধাক্কা,সভাপতি এম এ হালিমের জাতীয় পার্টি থেকে পদত্যাগ

  • Reporter Name
  • সময়: ০৮:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ২৯ Time View

মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টারঃ

যশোরের মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম দল থেকে পদত্যাগ করেছেন,শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমেও তিনি বিষয়টি সর্বসাধারণকে অবহিত করেন।

ভিডিও বার্তায় এম এ হালিম বলেন, জাতীয় পার্টির বর্তমান কর্মকাণ্ড ও নেতৃত্বের ধারা দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে,ভবিষ্যতেও দলটি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি মনে করেন না,এ বাস্তবতা বিবেচনায় তিনি মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতির পদসহ দলের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মণিরামপুরের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে এম এ হালিম তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্যের একটি কপিও সরবরাহ করেন।

এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে,তবে ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না বা তাঁর পরবর্তী রাজনৈতিক অবস্থান কী হবে,সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পের খাল খনন ও ভরাট কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক
Tag :
জনপ্রিয় নিউজ

হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ

মণিরামপুরে জাপার বড় ধাক্কা,সভাপতি এম এ হালিমের জাতীয় পার্টি থেকে পদত্যাগ

সময়: ০৮:২৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মোঃ মাসুম বিল্লাল, স্টাফ রিপোর্টারঃ

যশোরের মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম দল থেকে পদত্যাগ করেছেন,শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমেও তিনি বিষয়টি সর্বসাধারণকে অবহিত করেন।

ভিডিও বার্তায় এম এ হালিম বলেন, জাতীয় পার্টির বর্তমান কর্মকাণ্ড ও নেতৃত্বের ধারা দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে,ভবিষ্যতেও দলটি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি মনে করেন না,এ বাস্তবতা বিবেচনায় তিনি মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতির পদসহ দলের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মণিরামপুরের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে এম এ হালিম তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্যের একটি কপিও সরবরাহ করেন।

এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর এই পদত্যাগ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে,তবে ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না বা তাঁর পরবর্তী রাজনৈতিক অবস্থান কী হবে,সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন