Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিমি বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি

  • Reporter Name
  • সময়: ০৩:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৫৮ Time View

টানা ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ময়মনসিংহ। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে জেলায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই সময়ের জন্য উল্লেখযোগ্য।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, বুধবার রাত ১টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দিনজুড়েই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

অবিরাম বৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে, অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি।

অন্যদিকে, এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব পড়েছে কৃষিখাতেও। মাঠে পাকা বোরো ধান কাটা ও ঘরে তোলার কাজ ব্যাহত হচ্ছে। শ্রমিক সংকটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে শ্রমিকের মজুরি বাড়লেও প্রয়োজন অনুযায়ী শ্রমিক না পাওয়ায় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিমি বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি

সময়: ০৩:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

টানা ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ময়মনসিংহ। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে জেলায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই সময়ের জন্য উল্লেখযোগ্য।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, বুধবার রাত ১টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দিনজুড়েই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

অবিরাম বৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে, অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি।

অন্যদিকে, এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব পড়েছে কৃষিখাতেও। মাঠে পাকা বোরো ধান কাটা ও ঘরে তোলার কাজ ব্যাহত হচ্ছে। শ্রমিক সংকটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বর্তমানে শ্রমিকের মজুরি বাড়লেও প্রয়োজন অনুযায়ী শ্রমিক না পাওয়ায় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন।

আরও পড়ুনঃ  কঠিন চীবরদান উপলক্ষে পানছড়ির বৌদ্ধ বিহারে ৩ বিজিবির সহযোগিতা