Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার নেত্রকোনার আটপাড়ায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ নরসিংদীর শিবপুরে অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ, জরিমানা আদায় “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বরানগর নবারুণ সংঘের উদ্যোগে বিধায়ক সজল ঘোষকে সংবর্ধনা ও মিলনভোজের আয়োজন কুড়িগ্রামে তথ্য আইনেও মিলছে না তথ্য, আমলাদের বিরুদ্ধে সাংবাদিক মহলে অসন্তোষ শ্রীপুরে মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে মানববন্ধন, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার বুড়িচংয়ের মেয়ে ফাতেমা গঙ্গাচড়ায় দুই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মহিষখলায় বিট পুলিশিং সভা, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা ওসির

  • Reporter Name
  • সময়: ০৮:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১৩ Time View

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম, ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান নুর নবী তালুকদার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মধ্যনগর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসার সঙ্গে যে-ই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণ তথ্য দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগেই মহিষখলাকে মাদকমুক্ত করা সম্ভব।”

১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, “মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখন থেকেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ইউপি চেয়ারম্যান নুর নবী তালুকদার বলেন, “প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা ছাড়া মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব নয়। সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সভা শেষে মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  ঈদ-উল-আজহা হোক মানবিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা
Tag :
জনপ্রিয় নিউজ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত তাহমিনা আক্তার

মহিষখলায় বিট পুলিশিং সভা, মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা ওসির

সময়: ০৮:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম, ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান নুর নবী তালুকদার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মধ্যনগর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসার সঙ্গে যে-ই জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণ তথ্য দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগেই মহিষখলাকে মাদকমুক্ত করা সম্ভব।”

১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, “মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখন থেকেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ইউপি চেয়ারম্যান নুর নবী তালুকদার বলেন, “প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা ছাড়া মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব নয়। সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সভা শেষে মাদক, জুয়া, চুরি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  এমপি সাঈদ ও নোমান তুর্জের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি-নাস্তা বিতরণ