Dhaka ০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাদকমুক্ত মুসলিমাবাদ: এলাকাবাসীর প্রতিরোধে চিহ্নিত মাদক কারবারিরা এলাকা ছাড়ল

  • Reporter Name
  • সময়: ১০:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৮৪ Time View

 

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক, জামালপুর


জামালপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকায় দীর্ঘদিনের মাদক আতঙ্ক থেকে মুক্তি পেয়েছে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধ ও স্থানীয় সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে চিহ্নিত মাদক সংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এ উদ্যোগের পর এলাকায় এখন স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু চিহ্নিত ব্যক্তির মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে এলাকায় সামাজিক অস্থিরতা তৈরি হয় এবং তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়তে থাকে।

মুসলিমাবাদ সমাজ কল্যাণ তরুণ সমিতির সভাপতি সেতু সরকার বলেন, অতীতে এ এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করে। তবে পরবর্তীতে পুনরায় একই ধরনের কর্মকাণ্ড শুরু হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

তিনি আরও জানান, এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থানের ফলে চিহ্নিত ব্যক্তিরা এলাকা ত্যাগ করতে বাধ্য হয়, যার ফলে বর্তমানে মুসলিমাবাদে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে সামাজিক ঐক্য এবং প্রশাসনের কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে যাতে কোনোভাবেই মাদক সংশ্লিষ্ট চক্র পুনরায় এলাকায় সক্রিয় হতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এবং এটিকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

মাদকমুক্ত মুসলিমাবাদ: এলাকাবাসীর প্রতিরোধে চিহ্নিত মাদক কারবারিরা এলাকা ছাড়ল

সময়: ১০:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

 

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক, জামালপুর


জামালপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকায় দীর্ঘদিনের মাদক আতঙ্ক থেকে মুক্তি পেয়েছে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধ ও স্থানীয় সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে চিহ্নিত মাদক সংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মুসলিমাবাদ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এ উদ্যোগের পর এলাকায় এখন স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু চিহ্নিত ব্যক্তির মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে এলাকায় সামাজিক অস্থিরতা তৈরি হয় এবং তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়তে থাকে।

মুসলিমাবাদ সমাজ কল্যাণ তরুণ সমিতির সভাপতি সেতু সরকার বলেন, অতীতে এ এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করে। তবে পরবর্তীতে পুনরায় একই ধরনের কর্মকাণ্ড শুরু হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

তিনি আরও জানান, এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থানের ফলে চিহ্নিত ব্যক্তিরা এলাকা ত্যাগ করতে বাধ্য হয়, যার ফলে বর্তমানে মুসলিমাবাদে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে সামাজিক ঐক্য এবং প্রশাসনের কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে যাতে কোনোভাবেই মাদক সংশ্লিষ্ট চক্র পুনরায় এলাকায় সক্রিয় হতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এবং এটিকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।

আরও পড়ুনঃ  মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব