Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার জমি ক্রয়ে ১ লাখ টাকা অনুদান দিলেন শাইখ আব্দুল মাতীন আল আজহারী একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা নকল সিগারেটে সাড়ে ৭২ কোটি ভ্যাট ফাঁকি, গোয়েন্দা জালে ভারগো টোব্যাকো পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব ৫০তম পর্বে মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’ কলেজে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ শুরু বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদের রাজশাহী মেডিকেলে মৃত্যু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

  • Reporter Name
  • সময়: ০৯:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা বা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

অভিযানে পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

সময়: ০৯:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা বা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

অভিযানে পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ