Dhaka ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

 মেঘনায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৬৬ Time View

 

 

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত শনিবার দুপুরে তিন বন্ধুর সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিল দীপু সরকার। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

দীপুর সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ভৈরব উপজেলার ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় তল্লাশি করেও তার সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করে ডুবুরি দল ফিরে যায়।

নিহত দীপু সরকার রায়পুরা উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। তিনি স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। পরে সোমবার সকালে স্থানীয়রা মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দীপু সরকারের বলে শনাক্ত করেন।

রায়পুরা থানার ওসি জানান, শনিবার মেঘনা নদীতে গোসল করতে নেমে দীপু নিখোঁজ হয়। সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

 মেঘনায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সময়: ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

 

 

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত শনিবার দুপুরে তিন বন্ধুর সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিল দীপু সরকার। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

দীপুর সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ভৈরব উপজেলার ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় তল্লাশি করেও তার সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করে ডুবুরি দল ফিরে যায়।

নিহত দীপু সরকার রায়পুরা উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। তিনি স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। পরে সোমবার সকালে স্থানীয়রা মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দীপু সরকারের বলে শনাক্ত করেন।

রায়পুরা থানার ওসি জানান, শনিবার মেঘনা নদীতে গোসল করতে নেমে দীপু নিখোঁজ হয়। সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর