Dhaka ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়—হরিণাকুন্ডুতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • Reporter Name
  • সময়: ১০:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৬০ Time View

আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু প্রতিনিধি

বৃহস্পতিবার (২০-০৮-২০২৬) তারিখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ্ত রায় দীপন, নির্বাহী অফিসার, হরিণাকুন্ডু উপজেলা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ও জুয়ার বিরুদ্ধে হরিণাকুন্ডু প্রশাসন জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তবে এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন অপরাধ কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে প্রতিটি কন্যাশিশু তার শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগ পায়।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুন্ডু উপজেলা আমির মোঃ বাবুল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, টিকটক, মোবাইল গেম, প্রেম বা ভালোবাসার মতো ভয়ংকর আসক্তি থেকে নিজেদের দূরে রাখতে হবে। জীবনে কোনো ধরনের মানসিক সংকট বা হতাশা দেখা দিলে আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে পরিবার, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। জীবনকে ভালোবাসতে হবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলী বলেন, অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা নির্ভয়ে অপরাধের তথ্য পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানার পুলিশ জনগণের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ১০ টাকায় পড়াশোনা করছে দরিদ্র শিশুরা

সভায় বক্তারা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়—হরিণাকুন্ডুতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি প্রতিরোধে সচেতনতামূলক সভা

সময়: ১০:২৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু প্রতিনিধি

বৃহস্পতিবার (২০-০৮-২০২৬) তারিখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ্ত রায় দীপন, নির্বাহী অফিসার, হরিণাকুন্ডু উপজেলা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ও জুয়ার বিরুদ্ধে হরিণাকুন্ডু প্রশাসন জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তবে এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন অপরাধ কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে প্রতিটি কন্যাশিশু তার শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগ পায়।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুন্ডু উপজেলা আমির মোঃ বাবুল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, টিকটক, মোবাইল গেম, প্রেম বা ভালোবাসার মতো ভয়ংকর আসক্তি থেকে নিজেদের দূরে রাখতে হবে। জীবনে কোনো ধরনের মানসিক সংকট বা হতাশা দেখা দিলে আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে পরিবার, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। জীবনকে ভালোবাসতে হবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলফিকার আলী বলেন, অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা নির্ভয়ে অপরাধের তথ্য পুলিশকে জানান। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানার পুলিশ জনগণের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত