Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত ক্রেতা আছে বলেই বাজার টিকে আছে!!! পীরগঞ্জে মাদক কারবারের অদৃশ্য শিকড় সদরপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন চরভদ্রাসন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা চিকিৎসকের সুরক্ষা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে ড্যাবের মানববন্ধন কালীগঞ্জে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন অবশেষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী গুরুতর আহত নরসিংদীর শিবপুরে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গাবালীতে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত ২০২৬

  • Reporter Name
  • সময়: ১০:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১০ Time View

সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার বলেন, “মানুষের মৌলিক চাহিদার সঙ্গে ভূমিসেবা ওতপ্রোতভাবে জড়িত। আমরা দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। ভূমি অফিসে সরাসরি এসে সেবা গ্রহণ করুন এবং তৃতীয় পক্ষ বা দালালদের থেকে সতর্ক থাকুন।”

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান বলেন, “ভূমি অফিসের সকল ধরনের কাজ এখন শতভাগ অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। দ্রুত সেবা নিশ্চিত করতে হটলাইন নম্বরও চালু করা হয়েছে। জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও সহজ সেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজী বলেন, “ভূমিসেবা নিশ্চিত করতে উপজেলা বিএনপি পরিবার সবসময় জনগণের পাশে থাকবে।” এসময় তিনি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-কে শুভেচ্ছা জানান।

রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব বলেন, “নামজারি, মিউটেশন, খাজনা পরিশোধসহ সব ধরনের ভূমিসেবায় দালালের দৌরাত্ম্য থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ জরুরি।”

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসাইন, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার
Tag :
জনপ্রিয় নিউজ

কর্ণফুলীর মোহনায় জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাগরিক নিহত

রাঙ্গাবালীতে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত ২০২৬

সময়: ১০:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সাব্বির কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার বলেন, “মানুষের মৌলিক চাহিদার সঙ্গে ভূমিসেবা ওতপ্রোতভাবে জড়িত। আমরা দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। ভূমি অফিসে সরাসরি এসে সেবা গ্রহণ করুন এবং তৃতীয় পক্ষ বা দালালদের থেকে সতর্ক থাকুন।”

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান বলেন, “ভূমি অফিসের সকল ধরনের কাজ এখন শতভাগ অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। দ্রুত সেবা নিশ্চিত করতে হটলাইন নম্বরও চালু করা হয়েছে। জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও সহজ সেবা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজী বলেন, “ভূমিসেবা নিশ্চিত করতে উপজেলা বিএনপি পরিবার সবসময় জনগণের পাশে থাকবে।” এসময় তিনি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-কে শুভেচ্ছা জানান।

রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব বলেন, “নামজারি, মিউটেশন, খাজনা পরিশোধসহ সব ধরনের ভূমিসেবায় দালালের দৌরাত্ম্য থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ জরুরি।”

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসাইন, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুনঃ  ডিমলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন