Dhaka ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন বুড়িচংয়ে ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ, মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্যকে বিশেষ সম্মাননা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার সংবাদ সম্মেলন ডিমলায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, হেলমেটহীন চালকদের ৩ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার ও পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ; কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

  • Reporter Name
  • সময়: ০৮:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

মো. আকাশ উজ্জামান শেখ,
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’র পুনর্গঠিত ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, অনুমোদিত কমিটির কপি হস্তান্তর এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো. বাবুল হাওলাদারের নেতৃত্বে নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দকে পরিচিত করানো হয়।

সম্প্রতি কমিটির সদস্যরা রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এবং রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে পরিচিত হন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কমিটির অনুলিপি তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঘোষিত ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল সরদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ সোয়াইব হোসেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মো. আরিফিন হোসেন ও মো. কাদের শেখ; যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুলাইমান ও এস. এম. পারভেজ আহমেদ; সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর মোল্যা (ঝন্টু); সহ-সাংগঠনিক সম্পাদক এম. ডি. জি. আসাদুজামান; কোষাধ্যক্ষ মো. মহাসিন শেখ; দপ্তর সম্পাদক মো. বুলবুল হোসেন; মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা; প্রচার সম্পাদক মো. ছাব্বির মোড়ল; সহ-প্রচার সম্পাদক মো. আরিফ বিল্লাহ শেখ; আইন বিষয়ক সম্পাদক রবিউল মল্লিক; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মো. ওমর ফারুক; ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইকরামুল ইসলাম এবং নির্বাহী সদস্য আসাদ শেখ।

কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের অধিকার রক্ষা, সরকারের মৎস্য উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা এবং জেলে সম্প্রদায়ের সার্বিক কল্যাণে এই সমিতি একযোগে কাজ করে যাবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পাশাপাশি মোংলা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের কড়া অভিযান, হেলমেটহীন চালকদের ৩ হাজার টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় নিউজ

হেবা ও মিরাসের বিধান: ইসলামী শরিয়তের আলোকে

রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

সময়: ০৮:৫৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মো. আকাশ উজ্জামান শেখ,
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় ‘বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি’র পুনর্গঠিত ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, অনুমোদিত কমিটির কপি হস্তান্তর এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন।

বাগেরহাট জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো. বাবুল হাওলাদারের নেতৃত্বে নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দকে পরিচিত করানো হয়।

সম্প্রতি কমিটির সদস্যরা রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এবং রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজিব আল রশিদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে পরিচিত হন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কমিটির অনুলিপি তুলে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ঘোষিত ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল সরদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ সোয়াইব হোসেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মো. আরিফিন হোসেন ও মো. কাদের শেখ; যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুলাইমান ও এস. এম. পারভেজ আহমেদ; সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর মোল্যা (ঝন্টু); সহ-সাংগঠনিক সম্পাদক এম. ডি. জি. আসাদুজামান; কোষাধ্যক্ষ মো. মহাসিন শেখ; দপ্তর সম্পাদক মো. বুলবুল হোসেন; মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা; প্রচার সম্পাদক মো. ছাব্বির মোড়ল; সহ-প্রচার সম্পাদক মো. আরিফ বিল্লাহ শেখ; আইন বিষয়ক সম্পাদক রবিউল মল্লিক; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মো. ওমর ফারুক; ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইকরামুল ইসলাম এবং নির্বাহী সদস্য আসাদ শেখ।

কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের অধিকার রক্ষা, সরকারের মৎস্য উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা এবং জেলে সম্প্রদায়ের সার্বিক কল্যাণে এই সমিতি একযোগে কাজ করে যাবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পাশাপাশি মোংলা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফুলতলায় জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত