Dhaka ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শীতকালে অসহায় শিশুদের পাশে সুফিয়া–মান্নান ফাউন্ডেশন কিশোরগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৮:১৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২১২ Time View

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,মো. জোনায়েদ হোসেন জুয়েল:


শীতের তীব্রতায় যখন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা বিপাকে পড়ে, তখন তাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সুফিয়া–মান্নান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের অর্থায়নে ও সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ জেলার একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, নতুন পোশাক এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৮টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের সভাপতি মো. মোবারক হোসেন সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পোল্ট্রি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুফিয়া–মান্নান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন,

“সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলোয় এগিয়ে নিতে সহায়তা করা আমাদের দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে তাদের দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আশরাফ উদ্দিন, খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল উদ্দিন এবং বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড সদস্য মো. শফিকুল ইসলাম বাবুল।

মাদ্রাসার পরিচালক মাওলানা মো. হুমায়ুন কবির মিল্লাতীর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র, নতুন পোশাক, শিক্ষা সামগ্রী ও বই তুলে দেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সুফিয়া–মান্নান ফাউন্ডেশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

শীতকালে অসহায় শিশুদের পাশে সুফিয়া–মান্নান ফাউন্ডেশন কিশোরগঞ্জে মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

সময়: ০৮:১৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,মো. জোনায়েদ হোসেন জুয়েল:


শীতের তীব্রতায় যখন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা বিপাকে পড়ে, তখন তাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সুফিয়া–মান্নান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের অর্থায়নে ও সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ জেলার একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, নতুন পোশাক এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৮টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের সভাপতি মো. মোবারক হোসেন সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পোল্ট্রি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুফিয়া–মান্নান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন,

“সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলোয় এগিয়ে নিতে সহায়তা করা আমাদের দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে তাদের দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আশরাফ উদ্দিন, খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল উদ্দিন এবং বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড সদস্য মো. শফিকুল ইসলাম বাবুল।

মাদ্রাসার পরিচালক মাওলানা মো. হুমায়ুন কবির মিল্লাতীর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র, নতুন পোশাক, শিক্ষা সামগ্রী ও বই তুলে দেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সুফিয়া–মান্নান ফাউন্ডেশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর