Dhaka ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা সমিতির প্রশাসককে প্রত্যাহারের দাবি, সদস্যদের অভিযোগপত্র ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে বিয়ে – ধর্মপাশার মেয়ের বর চীনা যুবক ‘রায়হান দোজখ দেখে ফেলেছে, দ্রুত গ্রেপ্তার করা হবে’ — এসপি মাসুদ আলম গোদাগাড়ীতে যাত্রী ছাউনি ও অবকাঠামো নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে স্মরণসভা ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান নিউইয়র্কে হোটেল শ্রমিকদের পিকেট লাইনে গভর্নর ক্যাথি হোচুল কেন্দুয়ায় রিপন হত্যা মামলার বাদী ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সর্বজনীন গ্রহণযোগ্যতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে: এম এ আলীম সরকার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়

  • Reporter Name
  • সময়: ০২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৯ Time View

জেএসএস চট্টগ্রাম মহানগর কমিটির নতুন নেতৃত্বের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক:

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচিতি সভা বুধবার নগরীর আগ্রাবাদস্থ সৌদি বাংলা হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী মো. আতিকুর রহমান (আজাদ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব এম. এ. আকাশ, যুগ্ম মহাসচিব মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এবং জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল কবির।

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, অপসাংবাদিকতা পরিহার এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, কল্যাণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও সময়োপযোগী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও নীতিমালার প্রতি প্রতিটি সদস্যকে শ্রদ্ধাশীল থেকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

বক্তারা নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা চর্চার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা এস. এম. আজিজ; সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, মো. জাফর ইসলাম জাহিদ, মো. বিল্লাল হোসেন ও আমিনুল ইসলাম রিপন; যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান, জাহাঙ্গীর আলম আপন, সুমন সেন ও ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ; সাংগঠনিক সম্পাদক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা; সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ ও মো. ইব্রাহিম মিন্টু; অর্থ সম্পাদক এইচ. এম. মিজানুর রহমান; তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম লিটন; দপ্তর সম্পাদক মো. নুরুল আবছার কায়সার; প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম; গবেষণাবিষয়ক সম্পাদক বিধান ঘোষ এবং সহ-মহিলাবিষয়ক সম্পাদক মেহরুন নিপাসহ মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সভাপতির সমাপনী বক্তব্যে এস. এম. আহসানুল কবির টিটু নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে চট্টগ্রাম মহানগর কমিটিকে একটি আদর্শ, সক্রিয় ও কার্যকর ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। তিনি সংগঠনের নীতিমালা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিচিতি পর্ব শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

বিজয় রাকিন সিটির মুক্তিযোদ্ধা সমিতির প্রশাসককে প্রত্যাহারের দাবি, সদস্যদের অভিযোগপত্র

সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়

সময়: ০২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জেএসএস চট্টগ্রাম মহানগর কমিটির নতুন নেতৃত্বের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক:

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচিতি সভা বুধবার নগরীর আগ্রাবাদস্থ সৌদি বাংলা হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী মো. আতিকুর রহমান (আজাদ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব এম. এ. আকাশ, যুগ্ম মহাসচিব মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এবং জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল কবির।

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, অপসাংবাদিকতা পরিহার এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, কল্যাণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও সময়োপযোগী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও নীতিমালার প্রতি প্রতিটি সদস্যকে শ্রদ্ধাশীল থেকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

বক্তারা নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা চর্চার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা এস. এম. আজিজ; সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, মো. জাফর ইসলাম জাহিদ, মো. বিল্লাল হোসেন ও আমিনুল ইসলাম রিপন; যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান, জাহাঙ্গীর আলম আপন, সুমন সেন ও ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ; সাংগঠনিক সম্পাদক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা; সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ ও মো. ইব্রাহিম মিন্টু; অর্থ সম্পাদক এইচ. এম. মিজানুর রহমান; তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম লিটন; দপ্তর সম্পাদক মো. নুরুল আবছার কায়সার; প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম; গবেষণাবিষয়ক সম্পাদক বিধান ঘোষ এবং সহ-মহিলাবিষয়ক সম্পাদক মেহরুন নিপাসহ মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার